ত্রাণ নিয়ে কোনও বঞ্চনা নয়, হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের কড়া বার্তা মমতার

ত্রাণ নিয়ে কোনও বঞ্চনা নয়, হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের কড়া বার্তা মমতার

ত্রাণ নিয়ে কোনও রকম বঞ্চনা বরদাস্ত করা হবে না। হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠকে জেলার আধিকারীক ও জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কত ক্ষয়ক্ষতি হয়েছে তার লিখিত তথ্য তিনি আধিকারীকদের কাছে চেয়েছেন। বৈঠকে সাংসদ নুসরত জাহান থেকে শুরু করে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং জেলা শাসক, পুলিশ সুপার ও আধিকারীকরা ছিলেন।

 পরিদর্শনে মমতা

পরিদর্শনে মমতা

নির্ধারিত সময়েই ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা স্টেডিয়াম থেকে তাঁর চপার সকাল সাড়ে ১০টা নাগাদ উড়ে যায়। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা আকাশ পথে পরিদর্শন করে হিঙ্গলগঞ্জে যান মমতা। সেখানে প্রশাসনিক আধিকারীক,জেলা শাসক, পুলিশ সুপার এবং জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ছিলেন সাংসদ নুসরত জাহান এবং বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।

ত্রাণ নিয়ে বঞ্চনা নয়

ত্রাণ নিয়ে বঞ্চনা নয়

আম্ফান থেকে শিক্ষা নিয়ে এবার ত্রাণ বণ্টনে বাড়তি সতর্কতা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি রুখতে এবার আর জেলার হাতে টাকা যাবে না সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অর্থাৎ নবান্ন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে কোনও তৃতীয় মাধ্যম রাখতে চান না মমতা। কিন্তু প্রাথমিক ত্রাণ তুলে দিতেই হচ্ছে তাই এই ত্রাণ বণ্টনেও বাড়তি সতর্কতা নিয়েছেন তিনি। ত্রাণ নিয়ে কোনও রকম বঞ্চনা বরদাস্ত করা হবে না। কেউ ত্রিপল পাননি। খাবার পাননি এমন যেন শোনা না যায়। সতর্ক করে দিয়েছেন মমতা।

বিপুল ক্ষয়ক্ষতি

বিপুল ক্ষয়ক্ষতি

হিঙ্গলগঞ্জ,সন্দেশখালি পরিদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। প্রায় ৫৫টি বাঁধ ভেঙে গিয়েছে জেলার। বিস্তীর্ণ এলাকা জলের তলায় রয়েছে। একাধিক ঘরবাড়ি ভেঙে গিয়েছে। বিঘের পর বিধে জমিতে নোনাজল ঢুকে ফসল নষ্ট হয়েছে। আগামী ২ দিন যেন কেউ বাড়ি ফেরার চেষ্টা না করেন তা দেখার জন্য আধিকারীকদের নির্দেশ দিয়েছেন মমতা।

সাগর পরিদর্শনে মমতা

সাগর পরিদর্শনে মমতা

হিঙ্গলগঞ্জে ২০ মিনিটে প্রশাসনিক বৈঠক সেরে সেখান থেকে সাগরে রওনা হয়ে যান। কপ্টারে সাগরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ লাগানোর উপর জোর দিয়েছেন। পথশ্রী প্রকল্পের আওতায় ভাঙা রাস্তা সারাই হবে। ইয়াসে ১ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭ হেক্টর জলাশয় নষ্ট হয়েছে। জল না নামা পর্যন্ত বাড়ি ফিরবেন না অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+