শিল্পে পুঁজি আনতে আজ রাতে সদলবলে সিঙ্গাপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দিদি
কলকাতা, ১৭ অগস্ট: আজ রাতে সদলবলে সিঙ্গাপুর রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পৌনে বারোটায় দমদম বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়ানে রওনা দেবেন তিনি। শিল্পে বিনিয়োগ টানার উদ্দেশ্যে তাঁর এই সফর।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। থাকবেন অভিনেতা দেব এবং টলিউডের প্রযোজক শ্রীকান্ত মোহতা। এ ছাড়া যাচ্ছেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র, শিল্প সচিব চঞ্চলমল বাচোয়াত, তথ্যপ্রযুক্তি সচিব সতীশ তিওয়ারি, পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ক্ষুদ্র ও কুটির শিল্প সচিব রাজীব সিনহা, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব গৌতম সান্যাল, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ গুপ্ত প্রমুখ। এ ছাড়া কয়েকজন মাঝারি মাপের শিল্পপতি থাকছেন তাঁর সঙ্গে।

সোমবার ভোরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর পৌঁছবেন। হোটেলে বিশ্রাম নিয়ে এর পর তিনি সমুদ্রের তলায় থাকা মিউজিয়াম দেখতে বেরোবেন। মঙ্গলবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠক হবে সেখানকার শিল্পপতিদের সঙ্গে। শুক্রবার রাত সাড়ে দশটায় তিনি ফিরবেন কলকাতায়।

এদিকে, পাঁচদিনের বিদেশ সফরে গেলেও কাউকে অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়েছে চার-পাঁচজন আস্থাভাজন মন্ত্রী এই ক'দিন রাজ্য প্রশাসন পরিচালনা করবেন। এটা অদ্ভুত ব্যাপার। কারণ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী দেশের বাইরে গেলে মন্ত্রীসভার কাউকে অস্থায়ী দায়িত্ব দিয়ে যান। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যও তাই করতেন। সেই হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের অস্থায়ী মুখ্যমন্ত্রী হওয়ার কথা থাকলেও তাঁকে ব্রাত্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+