শীতলকুচি-কাণ্ড আসলে গণহত্যা, মোদী-শাহকে অযোগ্য প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী বললেন মমতা
বুক লক্ষ্য করে গুলি করেছে আধা সেনা। কোচবিহারের শীতলকুচির ঘটনা আসলে গণহত্যা। কোচবিহারের শীতলকুচিতে সশরীরে উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্স মৃতদের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে মোদী-শাহদের বিরুদ্ধে গর্জে উঠলেন।
বুক লক্ষ্য করে গুলি করেছে আধা সেনা। কোচবিহারের শীতলকুচির ঘটনা আসলে গণহত্যা। কোচবিহারের শীতলকুচিতে সশরীরে উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্স মৃতদের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে মোদী-শাহদের বিরুদ্ধে গর্জে উঠলেন। মোদী-শাহকে অযোগ্য প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী বললেন মমতা। আর জানালেন তিনি মৃতেদর পরিবারের সমস্ত দায়িত্ব নিচ্ছেন।

আমাকে আটকে রাখতে পারবে না এভাবে, হুঙ্কার মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আজ যেতে চেয়েছিলাম। চেয়েছিলাম মৃতদের পরিবারের সঙ্গে সরাসরি কথা বলতে। কিন্তু আমাকে আজ যেতে দেওয়া হল না। ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, নির্বাচন কমিশন বেনজির নির্দেশ জারি করে আমাকে আটকাল। এভাবে আমাকে আটকে রাখতে পারবে না। তিনদিন কাটলেই আমি যাব।

আমাকে মানুষের যন্ত্রণার সঙ্গী হওয়া থেকে কে আটকাবে
বাংলায় চতুর্থ দফা ভোটের শেষে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে কোচবিহারে ৭২ ঘণ্টা রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এরপর টুইট করে নির্বাচন কমিশনকে মোদী কোড অফ কন্ডাক্ট নামে অভিহিত করেন মমতা। সাফ জানান, বিজেপি এদের সবাইকে ব্যবহার করতে পারে। কিন্তু বিশ্বে এমন কোনও ক্ষমতা নেই যে, আমাকে মানুষের যন্ত্রণার সঙ্গী হওয়া থেকে আটকাতে পারে।

মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রবিবার কোচবিহার সফর বাতিল করেছেন। কিন্তু তিনি ভিডিও কনফারেন্সে কোচবিহারের শীতলকুচির মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন। মৃতদের পরিবারের আর্জি মেনে তাঁদের দায়িত্বভার গ্রহণ করার বার্তা দেন। বলেন, তিনদিন পরই তিনি যাবেন কোচবিহারের শীতলকুচিতে। তাঁকে এভাবে আটকে রাখা যাবে না।

জনে জনে কথা বলেন মমতা, আর্জি শোনেন
রবিবার সকালে তিনি শিলিগুড়ি থেকে ভিডিও কলে কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থসারথি রায়কে ফোন করে ভিডিও কনফারেন্সে মৃতদের পরিবারের আর্জি শোনেন তিনি। জনে জনে কথা বলেন মমতা। নিষেধাজ্ঞা উঠে গেলেই তিনি শীতলকুচিতে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।












Click it and Unblock the Notifications