শুভেন্দু গড়ে হানা, একুশের লক্ষ্যে জেলা সফরে মমতা এবার আরও ‘স্পিরিটেড’

শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পর মমতার বন্দ্যোপাধ্যায় আরও জয়ের ক্ষিদে বেড়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই আঙ্গিকে বাংলা-জয়ের লক্ষ্যে আরও স্পিরিটেড হয়ে ঝাঁপিয়ে পড়বেন তিনি।

শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পর মমতার বন্দ্যোপাধ্যায় আরও জয়ের ক্ষিদে বেড়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই আঙ্গিকে বাংলা-জয়ের লক্ষ্যে আরও স্পিরিটেড হয়ে ঝাঁপিয়ে পড়বেন তিনি। শুভেন্দুর ইস্তফার পর মমতা প্রথমে জনসভার জন্য বেছে নিলেন মেদিনীপুরকে। মেদিনীপুর দিয়েই তিনি জেলা সফর শুরু করতে চলেছেন।

দলকে বেশি সময় দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

দলকে বেশি সময় দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রকাশ্য মঞ্চে জানিয়ে দিয়েছেন তিনি এবার থেকে দলের কাজে আরও বেশি করে সময় দেবেন। শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকেও তিনি দলকে বেশি সময় দেওয়ার কথা বলেন। এই বৈঠকেই ঠিক হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবার জেলা সফরে বের হবেন।

শুভেন্দুর ইস্তফার পর মেদিনীপুরে সভা মমতার

শুভেন্দুর ইস্তফার পর মেদিনীপুরে সভা মমতার

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পিরিটেড হয়ে ঝাঁপিয়ে পড়বেন প্রচারে। ৭ ডিসেম্বর থেকে তিনি প্রচার শুরু করছেন জেলায় জেলায়। প্রথম সভা করবেন মেদিনীপুরে। শুভেন্দুর ইস্তফার পর মেদিনীপুরে সভা বিশেষ তাৎপর্যপূর্ণ। এরপর তিনি দুর্গাপুরে প্রাক নির্বাচনী জনসভা করতে পারেন।

২০২১ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্যে স্থির

২০২১ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্যে স্থির

বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ওই জেলাতেই জনসভা করেছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ওই সভা করা হয়েছিল। মোট কথা রাজনৈতিক কর্মসূচি তিনি শুরু করে দিয়েছিলেন বাঁকুড়া থেকে। তবে মোদিনীপুর থেকে তিনি নিয়মিত জেলা সফর শুরু করবেন বলে জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা শুরু করছেন

মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা শুরু করছেন

শুভেন্দু বিহনে মমতার মুখের উপরই বেশি জোর দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ করে এবারও আরও বেশি করে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কৌশলেরই অঙ্গ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা করতে চলেছেন। তৃণমূলের সাফ কথা, মমতা মুখ আমাদের বিরাট বড় অস্ত্র, সেই অস্ত্রকে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+