যে ঘরে খেয়েছেন সেই ঘরের মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেননি, অমিতের বাঁকুড়া সফরকে ফের খোঁচা মমতার

যে ঘরে খেয়েছেন সেই ঘরের মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেননি, অমিতের বাঁকুড়া সফরকে ফের খোঁচা মমতার

ফের অমিত শাহকে বিঁধলেন মমতা। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে গিয়ে ফের অমিত শাহের সফর ঘিরে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বারাষ্ট্র মন্ত্রী বাঁকুড়ার চতুর্ডিহি গ্রামে মধ্যাহ্ন ভোজন করলেএ আদিবাসী পরিবারের মেয়ের চিকিৎসার দায়িত্ব নেননি। শুধুমাত্র রাজনীতি করতেই তিিন বাঁকুড়া সফরে এসেছিলেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এমনই বিজেপি যে আদিবাসী পরিবারের মেয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

অমিত শাহকে আক্রমণ মমতার

অমিত শাহকে আক্রমণ মমতার

ফের অমিত শাহের বাঁকুড়া সফরকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় যে আদিবাসী পরিবারে অমিত শাহ মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন সেই পরিবারের অসুস্থ কন্যাশিশুর খবর পর্যন্ত নেয়নি। রাজ্য সরকার তার চিকিৎসার দািয়ত্ব নিয়েছে। ডায়াবিটিসে আক্রান্ত বিভীষণ হাঁসদার মেয়ে। অমিত শাহের সফরের পরের দিনই তার বাড়িতে গিয়ে মেয়ের চিকিৎসার দায়িত্ব নেয় রাজ্য রাজ্য সরকার। তাই অমিত শাহকে কটাক্ষ করে প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে কেবল রাজনীতি করতে এসেছিলেন।

ফাইফ স্টার হোটেলের খাবার খেয়েছেন অমিত

ফাইফ স্টার হোটেলের খাবার খেয়েছেন অমিত

আদিবাসী পরিবারের খাবার নাম করে ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনিয়ে খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাসমতী চালের ভাত পাঁচতারা হোেটল থেকে এনে আদিবাসী বাড়ি থেকে বসে খেয়েছেন অমিত শাহ। আর সেটা দেখিয়েছেন আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজ করেছেন বলে। যদিও বিভীষণ হাঁসদার পরিবার দাবি করেছেন তাঁদের রান্না করা খাবার খেয়েছেন।

কেন্দ্রকে আক্রমণ

কেন্দ্রকে আক্রমণ

মমতা এদিন প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্যের আইনের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের আইনের জন্য রাজ্যে আলুর দাম হু হু করে বাড়ছে। এই নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী এই আইন প্রত্যাহার করা না হলে বড় আন্দোলনে নামারও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনা মোকাবিলায় অর্থের প্রয়োজন

করোনা মোকাবিলায় অর্থের প্রয়োজন

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বকেয়া ফের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন করোনার সঙ্গে মোকাবিলা করতে হলে টাকার প্রয়োজন। সেকারণে রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিন করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। লোকাল ট্রেন চালু হলেও রাজ্যের করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+