সুব্রতদার দেহ আমার পক্ষে দেখা সম্ভব নয়! আলোর দিনে এমন অন্ধকার নেমে আসায় শোকস্তব্ধ মমতা

না ফেরার দেশে সুব্রত মুখোপাধ্যায়। একের পর এক হার্ট অ্যাটার্ক। সবরকম ভাবে চেষ্টা করলেন ডাক্তাররা। কিন্তু পারলেন না। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

না ফেরার দেশে সুব্রত মুখোপাধ্যায়। একের পর এক হার্ট অ্যাটার্ক। সবরকম ভাবে চেষ্টা করলেন ডাক্তাররা। কিন্তু পারলেন না। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনীতিতে একটা গভীর শূন্যতা সৃষ্টি করল। এক কথায় মেনে নিচ্ছেন ডান-বাম সমস্ত দলের রাজনীতির কারবারীরা। তবে দলের অন্যতম ভরসার মুখ সুব্রতদার প্রয়াণে ভেঙে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শক্ত হৃদয় নিয়েই তাঁকে বলতে হল, সুব্রতদা আর নেই। তবে সুব্রতদার মতো মানুষের মৃত্যু তাঁর দেখা অনেক দুর্যোগের থেকেও অনেক বেশি। ফলে তাঁর পক্ষে এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না।

রবিবার অসুস্থ হয়ে পড়েন

রবিবার অসুস্থ হয়ে পড়েন

উল্লেখ্য, গত ররিবার এসএসকেএমে চেক আপ করাতে গিয়ে হঠাত করেই অসুস্থ বোধ করেন সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। হার্টের বেশ কিছু সমস্যা ছিল। া সেই সমস্যা বৃদ্ধি পায়। আর এরপরেই ডাক্তাররা তাঁর স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। সেই মতো হৃদপিণ্ডে ২ দিন আগেই স্টেন্ট বসানো হয়। সুস্থই ছিলেন।

স্টেন্টে সমস্যা দেখা দেয়

স্টেন্টে সমস্যা দেখা দেয়

কিন্তু হঠাত করেই এদিন সন্ধেবেলা সেই স্টেন্টে সমস্যা দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় 'স্টেন্ট থ্রম্বোসিসে' আক্রান্ত হন তিনি। জরুরি পরিস্থিতিতে চিকিৎসকদের ডাকা হয়। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীকে স্থানান্তরিত করা হয়েছে ICCU-তে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। দুটি হার্ট অ্যাটার্ক করে তাঁর। আর সেখানেই যা হওয়ার সব শেষ। কিন্তু শেষ মুহুর্ত পজন্ত সবরকম চেষ্টা চালিয়ে ছিলেন ডাক্তাররা। কিন্তু জীবন-লড়াইয়ের খেলায় হার মাণলেন সুব্রত মুখোপাধ্যায়।

সেদিনও আমার সঙ্গে দেখা হল...!

সেদিনও আমার সঙ্গে দেখা হল...!

এদিকে ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ির কালীপুজো ছেড়ে চলে আসেন হাসপাতালে। গাড়ি থেকে নেমেই ছুটে যান হাসপাতালে। পারলেন না বেশিক্ষণ থাকতে। বেরিয়ে এলেন। তবে শক্ত হলেও কাজটা করতেই হতো। ঘোষণা করলেন । কথা বলতে গিয়ে কিছুটা শোকবিহ্বল হয়ে পড়েছিলেন মমতা। তিনি বলেন, আমি কিছু বলার মত পরিস্থিতিতে নেই। এত হাসিখুশি একজন মানুষ। পরিবার, নিজের বিধানসভা কেন্দ্র, দল, ক্লাব অন্তঃ প্রাণ একজন মানুষ। আর কেউ এমন হবে না। আমি গোয়া থেকে ফিরেই হাসপাতালে আসি। সেদিনও আমার সঙ্গে দেখা হল, হাসল। বলল আমি আবার জেলায় জেলায় যাব। সন্ধ্যেয় বলল ভাল আছেন। কালকে ছেড়ে দেওয়ার কথা ছিল। এর মধ্যেই বিরাট হার্ট অ্যাটাক হয়ে গেল। কিছু করা গেল না।"

 রবীন্দ্র ভবনে শায়িত থাকবে দেহ

রবীন্দ্র ভবনে শায়িত থাকবে দেহ

জানা গিয়েছে, আজ রাতেই এসএসকেএম থেকে বার করা হবে সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। থাকবে পিস ওয়ার্ল্ডে। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত রবীন্দ্র ভবনে শায়িত থাকবে দেহ। যারা শেষ দেখতে চান সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানিয়েছেন মমতা। সেখান থেকে বাড়িতে যাবে। এরপরক্লাবে। তবে গোটা যাত্রা অথে থাকবেন না মমতা। কারণ এভাবে দাদাকে তিনি কখনই দেখতে পারবেন না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+