Mamata Banerjee: 'আমি নাকি পদত্যাগ করে দিয়েছিলাম...', রামনবমীর আগে বড় বার্তা দিয়ে এটা কী বললেন মমতা
Mamata Banerjee: সামনেই রামনবমী (Ram Navami 2025)। আর তা ঘিরে চড়ছে বাংলার রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই নবান্ন থেকে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলায় ইদ যেমন শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। তেমনই রামনবমীতেও বাংলায় সবকিছু শান্তিপূর্ণ ভাবে করতে হবে। কোথাও যাতে অশান্তি না হয় সে বিষয়েও সতর্ক থাকার কথা বললেন প্রশাসনিক প্রধান। আজ বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আর সেখান থেকেই রাম নবমীতে অশান্তির আশঙ্কার কথা কার্যত শোনা গেল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যে। একই সঙ্গে এদিন ফের একবার রাম এবং বাম অর্থাৎ বিজেপি এবং বামেদের তীব্র আক্রমণ শানান।

মমতা বলেন, সব ধর্মকেই আমি শ্রদ্ধা করি। ধর্ম যার যার উৎসব সবার। ফলে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে যাতে হয় সেই কথা বলেন। এই ইস্যুতে কথা বলতে গিয়ে এদিন বিজেপিকে তীব্র আক্রমন শানান। বলেন, ধর্মীয় প্রবণতার নামে একটি নতুন ধর্মের আমদানি হয়েছে। যা কখনই আমাদের তপোবনের নয়, রামকৃষ্ণ-বিবেকানন্দের নয়। শুধুমাত্র দেশকে অশান্ত করার জন্য এবং মানুষের মধ্যে অশান্তগি বাঁধানোর জন্য বলে তোপ প্রশাসনিক প্রধানের।
ফলে কখনও অশান্তিতে পা না দেওয়ার বার্তা দেন। তাঁর কথায়, বাংলা সম্প্রীতির বার্তা। কোনও রাজনৈতিক দলকে মানবেন না। রামকৃষ্ণ দেব, বেদ-বেদান্তে যে কথা লেখা আছে সেই ধর্মকে মেনে চলার কথা বলেন প্রশানিক প্রধান। অন্যদিকে সম্প্রতি অক্সফোর্ডে ভাষণ দেওয়ার সময় হিন্দু কিনা তা নিয়ে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীকে পড়তে হয়েছিল। সেই ইস্যুতেও এদিন ফের একবার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, আমাকে বিদেশে গেলে কেন প্রশ্ন করবে আমি কি হিন্দু? ওরা কে? আমি কি বিজেপি-কে উত্তর দিতে দায়বদ্ধ? কালকে আবার ছেড়েছে আমি না কি পদত্যাগ করেছিলাম! আর কত ভুয়ো খবর ছড়াবে!
ইতিমধ্যে এই বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে দাবি। পাশাপাশি মানুষকে সাবধান করে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাত-রাজস্থানের ছবিকে বাংলার বলে চালিয়ে দেওয়া হয়েছিল। এমনকী বাংলাদেশের ছবিকে কীভাবে মুর্শিদাবাদের ছবি বলে চালানো হয়েছিল তা নিয়েও আরও একবার সাধারণ মানুষকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, অস্ত্র নিয়ে মিছিল করবেন। পুলিশের নির্দেশ মেনে করবেন। কিন্তু অন্য এলাকায় গিয়ে হামলা করা কাজ নয় বলে স্পষ্ট বার্তা প্রশাসনিক প্রধানের।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications