'আম্ফান করোনার থেকেও ভয়ঙ্কর', দুর্যোগ ঘিরে মন্তব্য় হতাশ মমতার
আম্ফান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় । ঝড়ের রাতে নবান্নের কন্ট্রোল রিমে নিজে বসে থেকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেছেন তিনি। ততক্ষণে নবান্নের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হতে থাকে আম্ফানের জেরে। এমন অবস্থার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশ মমতা একের পর এক বার্তা দিয়েছেন।

করোনার থেকেও ভয়ঙ্কর আম্ফান
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, করোনার থেকেও খারাপর পরিস্থিতি তৈরি করেছে ঘূর্ণিঝড় আম্ফান। আম্ফানের জেরে যে ক্ষতি হয়েছে, তার সঙ্গে করোনা পরিস্থিতি, পরিযায়ী শ্রমিকদের অবস্থা, সমবিলিয়ে বাংলায় ব্যাপক দুর্যোগ তৈরি হয়েছে।

জল নেই, বিদ্যুৎ নেই
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ধ্বংসস্তুপের মধ্যে কার্যত বাংলা দাঁড়িয়ে আছে। বাংলার বেশিরভাগে জায়গায় জল বিদ্যুতের পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যা সারাতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। করোনার মধ্যে এমন পরিস্থিতি নিঃসন্দেহে মারাত্মক বাংলার জন্য।

রাজনীতি করার সময় নয়
মমতা বন্দ্যোপাধ্যয় পরিস্থিতি দেখে বলেন, 'সর্বনাশ হয়ে গিয়েছে'। তিনি বলেন, এত বঠর কলকাতায় আছি এমন পরিস্থিতি দেখিনি।পাশাপাশি তাঁক বার্তা ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে রাজ্যে অন্তত। ফলে এখন রাজনীতির সময় নয়। সকলকে মিলে একযোগে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

বুলবুলের পর যা মেরামত হয়েছিল..
মমতা বলেন, বুলবুলের পর যা মেরামত হয়েছিল, সেই সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে।সমস্ত নদীবাঁধ ভেঙে গিয়েছে। এমন অবস্থায় বাংলাকে আবার নতুন করে গড়ার বার্তা দিয়েছেন মমতা।












Click it and Unblock the Notifications