Mamata Banerjee: বিনিয়োগের জন্য আদর্শ বাংলায় কেন আসবেন, আকর্ষণীয় ভাষণে আহ্বান মমতার

বঙ্গে বাণিজ্য টানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য। সেই কারণেই ১২ দিনের সফরে তিনি দুবাই হয়ে গিয়েছিলেন স্পেনে। সেখানে মাদ্রিদ ও বার্সেলানায় বাণিজ্য সম্মেলনের পর দুবাইয়ে ফিরেও এক বাণিজ্য সম্মেলনে অংশ নিলেন। এবারও তাঁর কণ্ঠে প্রতিধ্বনিত হল- নিজের চোখে এসে দেখুন বাংলা আজ কত শিল্পবান্ধব। তারপর বিনিয়োগ করুন।

শুক্রবার দুবাইয়ের দ্য রিৎজ কার্লটনের বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক বণিক সম্প্রদায়ের কাছে লগ্নির আহ্বান জানান। নভেম্বরে কলকাতা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশীদার হওয়ার জন্যও তিনি সবাইকে আমন্ত্রণ জানান। এদিন তাঁর বক্তব্য ছিল বেশ আকর্ষণীয়। তাঁর বক্তব্যের শেষে করতালির ধ্বনিতেই সেই প্রমাণ মেলে।

আকর্ষণীয় ভাষণে বিনিয়োগে আহ্বান মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বাংলার শিল্পবান্ধব পরিবেশ ব্যাখ্যা। করেন। বাংলার উন্নতি ঘটেছে কোন কোন ক্ষেত্রে, কীভাবে বাংলাকে আমূল বদলে দিয়েছেন তিনি, তার ব্যাখ্যা করেন। বাংলার কর্ম ও উন্নয়ন যজ্ঞের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাই হল শিল্পের আদর্শ ও উপযুক্ত স্থান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, বাংলা আদর্শ শিল্প-পরিবেশ গড়তে কীভাবে কাজ করছে, তা দেখার জন্য হলেও একবার আসুন। নিজের চোখে দেখুন। দেখে যান আমাদের এখানকার প্রযুক্তি ক্ষেত্রকে। তিনি বাংলার যোগাযোগ ব্যবস্থা, গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে শিল্প করিডরের কথা তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দক্ষতার কোনও অভাব নেই। রয়েছে উদ্যম, উৎসাহ। সুদক্ষ শ্রমিক রয়েছে, রয়েছে মেধা। বহু দিক থেকে সমাদৃত বাংলা। তাই বাংলায় আসুন। বাংলার জন্য লগ্নি করুন। তার আগে দেখুন, চিনুন বাংলাকে। তাহলেই বুঝতে পারবেন এখানে বিনিয়োগ করা কতটা লাভজনক।

এখানে উল্লেখ্য, আগামী ২১ ও ২২ নভেম্বর বাংলার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। ওইদিনই তিনি আন্তর্জাতিকস্তরের শিল্পকর্তাদের আনতে চাইছেন। স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনা এবং দুবাইয়ে বাণিজ্য সম্মেলন থেকে তিনি সেই বার্তাই ছুড়ে দিয়েছেন বিনিয়োগকারীদের উদ্দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+