Mamata Banerjee: ৪০ শতাংশ বেতন বৃদ্ধি... ভোটের মুখে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের
Mamata Banerjee: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)! ভোটের মুখে বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। বেতন বাড়ল শিক্ষাবন্ধুদের। এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ বেতন বৃদ্ধির কথা জানালেন রাজ্যের মন্ত্রী মানস ভুইয়াঁ। দীর্ঘ বৈঠকের পর আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আর সেখানেই শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধির (salary increment) কথা জানানো হয়। মানস ভুইয়াঁ বলেন, দীর্ঘ লড়াই করেছেন। এখন সুবিচার পাচ্ছেন। আগামী ১লা এপ্রিল থেকে বর্ধিত হারে তাঁরা টাকা পাবেন। এতে কয়েক হাজার শিক্ষাবন্ধু উপকৃত হবেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের মন্ত্রী।

শুধু তাই নয়, সাংবাদিক বৈঠকে এদিন মানস ভুইয়াঁ আরও বলেন, ২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের জন্য নয়া বর্ধিত হারে বেতনক্রম চালু হয়। ৫৯৫৪ টাকা থেকে বাড়িয়ে ৮৩৩৫ টাকা করা হয়। কিন্তু এরপরেও তা হাতে পাচ্ছিলেন না শিক্ষাবন্ধুরা। বিভিন্ন জটিলতায় তা কার্যকর হচ্ছিল না। এজন্য শিক্ষাবন্ধুরা দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল বলেও এদিন মেনে নিয়েছেন রাজ্যের মন্ত্রী।
তবে মানবদরদী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে অর্থ দফতরের মঞ্জুরি মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং এই বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন বলেও জানিয়েছেন মানস ভুইয়া। বর্তমানে বাংলায় তিন হাজারেরও বেশি শিক্ষাবন্ধু রয়েছেন। এদিনের এহেন সিদ্ধান্তে সবাই উপকৃত হবেন।
আর তা আগামী ১লা এপ্রিল থেকেই হাতে পাওয়া যাবে বলেও জানিয়েছেন রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী। পাশাপাশি একজন শিক্ষাবন্ধুর অবদানের কথাও এদিন তুলে ধরেন এদিন। দেরিতেন হলেও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি শিক্ষাবন্ধুরা।
অন্যদিকে প্যারাটিচার, ভিলেজ পুলিশ অক্সিলিয়ারি ফায়ার অপারেটরেরা অবসরকালীন সুবিধা পেতেন। আর তা তিন লাখ টাকা ছিল। সেটা এখন থেকে বাড়িয়ে ছয় লাখ টাকা হয়েছে বলেও এদিন জানান মানস ভুঁইয়া। এই তালিকায় রাজ্যের আশাকর্মী, সিভিক পুলিশ, হোমগার্ডরাও রয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেন তিনি। এমনকি আইসিডিএস সহকারীদের বেতনও বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একধাক্কায় প্রায় ৫০০ টাকা করার কথা বলেন তিনি। এর মধ্যেই ফের একবার বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।












Click it and Unblock the Notifications