Mamata Banerjee: 'যাঁরা তদন্তে গিয়েছিলেন খুন হয়েছিলেন', ব্যাপম কেলেঙ্কারির কথা মনে করালেন মমতা
নিয়োগ দুর্নীতির রায়ের বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপম দুর্নীতির কথা স্মরণ করালেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে এদিন আবারও শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি বলেছেন, '২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে উল্লাস করছে। তোর ভাইবোনের চাকরি গেলে কী করতিস'।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তীব্রনিশানা করে বলেছেন, ঘুমের মধ্যেও আতঙ্কে থাকে। কোথায় আবার বোমা ফাটাবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যপম কেলেঙ্কারির কথা মনে করিয়েছেন। তিনি বলেছেন বিজেপি শাসিত রাজ্যেও নিয়োগ দুর্নীতি হয়েছিল। সেখান যাঁরা তদন্ত করতে গিয়েছিলেন তাঁদের খুন হতে হয়েছিল।

মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। ২০১৩ সালে প্রথম এই দুর্নীিতর ঘটনা প্রকাশ্যে আসে। ৬ এবং ৭ জুলাই সেই বছর প্রথম এই নিয়োগ দুর্নীতির কথা গোটা দেশ জানতে পারে। সেই ঘটনায় জড়িত সন্দেহে উত্তর প্রদেশের ২০ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই দুর্নীতিতে তাবর রাজনৈতিক নেতা থেকে ব্যবসায়ী যুক্তছিলেন বলে জানা গিয়েছিল। এই দুর্নীতির তদন্তে ২০ থেকে ৩০ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে।
রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। সেই তদন্তে একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছে। তারপরেই হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি গিয়েছে। তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। এদিকে বিজেপি শাসিত রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক জনের মৃত্যু হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম কোনও ঘটনা ঘটেনি।
এদিকে আজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এভাবে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়ে অসংখ্য চাকরিহারার ভবিষ্যত নষ্ট করে দিতে বসেছে আদালত এই নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সুপ্রিম কোর্ট আগামী সোমবার মামলার শুনানি হবে বলে জানিয়েছে। যদিও রাজ্য সরকার যোগ্যদের চাকরি বাতিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে গিয়েছে।
কলকাতা হাইকোর্টের এই নির্দেশে রাজ্যের স্কুলগুলি পর্যন্ত বিপন্ন হয়ে পড়েছে। কীভাবে হবে পঠন-পাঠন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় ঝুলে রইল চাকরিহারাদের ভবিষ্যৎ। যদিএ পর্ষদের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার কথা বলা হয়েছে আদালতে।












Click it and Unblock the Notifications