Mamata Banerjee: প্রতিযোগিতা করে সুজিত লোক এনে বসাচ্ছে! পুর-বৈঠকে অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: পুর-পরিষবো সংক্রান্ত বৈঠকে একেবারে অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরসভাগুলির চেয়ারম্যানদের রীতিমত প্রকাশ্য বৈঠকে তুলোধনা করলেন। বাদ পড়লেন না রাজ্যের মন্ত্রীরাও। পাশাপাশি সরকারি আধিকারিকদেরও সাবধান করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
টেন্ডার সহ একাধিক ইস্যুকে সামনে রেখে এদিন কথা বলেন তিনি (Mamata Banerjee)। বিশেষ করে রাজ্যের কয়েকটি পুরসভার কাজ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উহরে।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, বিধাননগর পুর নিগম ইচ্ছামতো লোক বসাচ্ছে। কার্যত এই বিষয়ে সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। বলেন, একেবারে প্রতিযোগিতা করে সুজিত লোক এনে বসাচ্ছে। হঠাত এহেন অভিযোগ শুনে কিছুটা হকচকিয়ে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কিছু সুর নরম করে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, সর্বত্র কালো প্যাকেট দিয়ে ঢাকা এটা কি চলছে? এই বিষয়ে একটা চক্র চলছে বলে দাবি করেন। তবে তা চলবে না বলেও এদিনের বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
পাশাপাশি বিধাননগর পুর-নিগমের কাজ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অসন্তোষ প্রকাশ করেন। বলেন, দিনের পর দিন আলো জ্বলছে না, রাস্তা ঝাট দেওয়া হচ্ছে না। এবার কী তাহলে আমাকে রাস্তা ঝাট দিতে বের হতে হবে? অন্যদিকে টেন্ডার নিয়ে রাজ্যের আধিকারিক এবং পুর চেয়ারম্যানদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান। তিনি জানান, কোনও টেন্ডার আমি লোকালি করতে দেব না। সব কেন্দ্রীয়ভাবে হবে। তাদের হাতেই তথ্য থাকবে।
এই বিষয়ে একটি কমিটি গঠনের কথাও বলেন। যার নেতৃত্ব মুখ্যসচিব থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাশাপাশি সরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার, ডিজি ও এডিজি (আইনশৃঙ্খলা) তাঁরা থাকবেন। এই বিষয়ে কিছু হলেই তাদের ধরার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বেআইনি নির্মান নিয়েও বিধান নগর পুরসভার ভূমিকা নিয়েও তোপ দাগেন। এই বিষয়ে পুর চেয়ারম্যানদের পাশাপাশি সরকারি আধিকারিকদেরও একহাত নেন। টাকার কাছে রাজ্যকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন।
এদিন শুধু রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকেও ভতসনা করেননি, শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকেও তিরস্কার করেন। পানীয় জল সহ একাধিক ইস্যুকে সামনে রেখে ক্ষোভ প্রকাশ করেন। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর কথা হবে না, অ্যাকশন হবে।












Click it and Unblock the Notifications