Mamata Banerjee: "আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হবে দিঘার জগন্নাথধাম," উদ্বোধনের আগে প্রস্তুতি সরেজমিনে মমতা

Mamata Banerjee: ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। ২৯ এপ্রিল মঙ্গলবার দিনভর হবে মহাযজ্ঞ। সবরকম প্রস্তুতি খতিয়ে দেখথে সোমবারই দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে কপ্টারে করে দিঘায় পৌঁছলেন মমতা। গত সপ্তাহ থেকেই দিঘাজুড়ে সাজ সাজ রব। পর্যটকদের ভিড়ও বেড়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরী।

এদিন দিঘা পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, যজ্ঞ ও বিভিন্ন উপাচার আগেই শুরু হয়েছে দিঘার জগন্নাথধামে। আগামিকালও যজ্ঞ চলবে। পরশুদিন অর্থাৎ বুধবার সকাল থেকে ঠাকুর প্রতিষ্ঠা, পূজার্চনা ও যজ্ঞ চলবে বলে জানান মমতা। এছাড়াও দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে দ্বারোদ্ঘাটন হবে মন্দিরের। তারপর উদ্বোধনের যাবতীয় কর্মসূচি হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

MAMATA

মমতা বলেন, "সমুদ্রেই শান্তি, চৈতন্যদেব অনেকদিন পুরীতে ছিলেন। দীঘাতেও সমুদ্র রয়েছে। সমুদ্রে বেড়াতে প্রচুর মানুষ আসেন। একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকর্ষণ বাড়বে। সকল প্রজন্মের জন্য নতুন কৃষ্টি, সংস্কৃতি ও মিলনস্থল তৈরি হবে। একদিকে আধ্যাত্মিকতা, অন্যদিকে সম্প্রীতি। যারা কাজটা করেছে খুব ভালো করেছে।"

বাঙালির ভ্রমণের শুরু থেকে শেষ দিঘা পুরী দার্জিলিং থাকেই। সেই দিঘায় সমুদ্রের পাশাপাশি এবার জগন্নাথধামও আকর্ষণ। তাহলে কি দিঘার পরিচয় পাল্টে যাবে? সেই প্রশ্নে মমতা অবশ্য বলেন, "দিঘার মন্দির নিশ্চয়ই পর্যটনে নতুন পালক যোগ করবে। অনেক উচ্চ শিখরে যাবে। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হবে এটি। দিঘা দিঘাই, আগে কিছুই ছিল না। এখন সৈকত সরণি থেকে শুরু করে ৭ কিলোমিটার বিচ তৈরি করা, সব হয়েছে।"

Take a Poll

দিঘার মন্দিরে যাবতীয় উপাচার যজ্ঞের দায়িত্বে রয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দৈতপতি। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসও। সদলবলে মন্দিরের কোণা কোণা এদিন ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নবান্নের বৈঠকে মমতা বলেছিলেন, দিঘায় নতুন ধর্মক্ষেত্র ও কর্মক্ষেত্র তৈরি হবে। মন্দির ঘিরে রুজি রোজগার বাড়বে। পাশাপাশি এও জানিয়েছিলেন, দিঘার জগন্নাথধামে সোনার ঝাড়ু উপহার দেবেন তিনি। এই বাবদ ৫ লক্ষ ১ টাকা অ্যাকাউন্টে প্রদানের কথাও জানিয়েছিলেন তিনি।

দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন। ভিড় সামাল দিতে প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এদিকে দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের আবহে ৯ দিনের স্পেশাল ট্রেন দিয়েও তা রবিবার থেকে বাতিল করে দেয় দক্ষিণ পূর্ব রেল। এনিয়ে রেলকে তোপ দেগেছে তৃণমূলের অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+