নববর্ষের শুভেচ্ছা জানালেন মমতা, দিলেন 'বিজেপির অত্যাচারের বদলা' নেওয়ার ডাকও

বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিও বার্তা ও সামাজিক পোস্টে তিনি কেন্দ্রের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। নাম না করে বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে 'বাংলার উপর অত্যাচার, জুলুম’ চালানো হচ্ছে। এর 'বদলা’ ভোটের বাক্সেই নেওয়া হবে জানিয়ে গণতন্ত্র রক্ষায় ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

নিজের বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরেন। তার কথায়, ''বাংলার একটা ঐতিহ্য, গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অনেক রাজ্যেরও নববর্ষ আছে।'' একইসাথে সম্প্রীতি রক্ষায় আহ্বান জানান, ''বাংলা সম্প্রীতি, সংহতির, সংস্কৃতির পীঠস্থান। আসুন, শান্তি-সম্প্রীতি-সংস্কৃতির বার্তা দিয়ে আমরা নতুন ভোর নিয়ে আসি।''

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বও নববর্ষে শুভেচ্ছা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স পোস্টে লেখেন, ''আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে।'' এবং 'সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।' পাশাপাশি নিজের লেখা ও সুর করা একটি গানও তিনি শেয়ার করেন। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া সেই গান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ''এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান শেয়ার করে নিচ্ছি।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+