Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: পুরসভার কাজ নিয়ে ১৫ দিনের ডেডলাইন, বিদ্যুতের অপচয় নিয়ে পুরসভাগুলিকে কড়া বার্তা মমতার

দিনে রাতে সবসময় জ্বলছে রাস্তার আলো। কারোর কোনও হুঁস নেই। কী করছে পুরকভা, কর্পোরেশন। সরাসরি প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের অপচয় হয়ে চলেছে কারোর কোনও ভ্রুক্ষেপ নেই। কার্যত অগ্নিশর্মা হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট লাইটের আলো জ্বলার সময় বেঁধে দিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন ভোর সাড়ে ৫টার পরে যেন রাস্তার কোনও আলো না জ্বলে থাকে সেটা নজরে রাখতে হবে। কেবল মুখে বললেই হবে না কাজে করে দেখাতে হবে। দিনের বেলায় কোনও রাস্তার আলো যাতে না জ্বলে সেদিকে নজর রাখতে হবে।

Mamata Banerjee

সরাসরি রাজ্যের পুরসভাগুলিকে ভর্ৎসনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভাগুলি কোনও কাজ করছে না বূলেই রাজ্য সরকারের উপর ক্ষোভ বাড়ছে। বৈঠকের শুরুতেই কার্যত হাওড়া এবং বালি পুরসভাকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ না করলে পুরসভাগুলিকে রাখার কি দরকার। তীব্র ভর্ৎসনা করে বলেছেন মমতা।

সল্টলেক পুরসভার কাজ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সল্টলেকে লোক বসাচ্ছেন সুজিত বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন করেছেন িতনি। সল্টলেকের যত্রতত্র হকার বসিয়ে দেওয়া হচ্ছে। দেখতে বাজে লাগছে। টাকার বিনিময়ে এই সব রকা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। সল্টলেক পরিস্কার করা হচ্ছে না। রাস্তা পরিস্কার হচ্ছে না। কেন প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উন্নয়ন পর্ষদগুলিতে চারশো পাঁচশো লোক নিয়োগ করা হচ্ছে। তারা কোনও কাজই করে নায। সরাসরি দিঘা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যেখানে রাজ্য সরকার টাকা দিয়ে কাজ করিয়ে দিচ্ছে সেখানে এই উন্নয়ন পর্ষদগুলির কী প্রয়োজন রয়েছে। এদিন কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের উপস্থিতিতেই কলকাতা পুরসভার কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

টাকা খাওয়া খাই চলছে সব জায়গায়। যে টাকাগুলি একটিও পার্টিতে যায় না। সবটাই ব্যক্তিগত। যে টাকা তুলছেন তিনি তাঁর পরেট ভারি করেন। পার্টি বা সরকারের কাছে তার একটি টাকাও যায়না। কাজেই এই টাকা তোলা বন্ধ করতে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ িদয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ না করলে তাঁদের ছেঁটে ফেলতে দল বিন্দু মাত্র সময় নেবে না বলসে আল্টিমেটাম দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি আধিকারীকদের কাজ নিয়েও এদিন সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসডিপিও-ডিএম রাও কোনও কাজ করছেন না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+