অফিসার-নেতা কাউকে ছাড় নয়, জমি দখল নিয়ে বড় নির্দেশ! দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রীর মুখে A-B-C-D দাওয়াই
Mamata Banerjee: নতুন বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠকে বড় ঝটকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জমি মাফিয়াদের নিয়ে পুলিশ প্রশাসনকে দিলেন কড়া নির্দেশ। স্পষ্ট জানিয়ে দিলেন, সরকারি জমি জবর দখল হলে কাউকে রেয়াত করা হবে না। এমনকী সরকারি জমি দখল করে যারা বসে আছেন সেই তালিকা দ্রুত তৈরি করতে হবে।
এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে। এমনকি ৬ মাসের মধ্যে জমি পুনরুদ্ধার করতে সময়সীমাও এদিন বেঁধে দিয়েছেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। এই বিষয়ে পুলিশ প্রশাসনকেও কড়া বার্তা দেন। বলেন, ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। কোনও ভাবেই জমি দখল বরদাস্ত করা হবে না। জমি দখলের] ক্ষেত্রে কোনও অফিসার কিংবা নেতা যদি জড়িয়ে থাকে তাদেরও ছাড়া হবে না বলেও এদিন স্পষ্ট হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের (Mamata Banerjee)।

শুধু তাই নয়, বেআইনি নির্মাণ হলে সঙ্গে সঙ্গে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ দেন তিনি। এক্ষেত্রে কোনও দল দেখা হবে না। আমি করলে আমাকেও করবে, প্রশাসনকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন ফের একবার বাম আমলকে আক্রমন শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বেআইনি ভাবে বাম আমলে জমি জবর দখল করে দেওয়া হয়েছে। এখন তাদের তুলতে গেলেই আদালতে চলে যাচ্ছে। আর কোর্টও স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে জবরদখল তোলা যে একটা চ্যালেঞ্জ তা মেনে নেন মুখ্যমন্ত্রী। তবে প্রয়োজনে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি যাতে ক্রোক করা হয় এদিন সে কথাও বলেন।
অন্যদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তাই এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামতে চাইছেন মুখ্যমন্ত্রী। আর তাই মার্চের মধ্যে সব প্রজেক্টের কাজ শেষ করতে হবে বলে এদিন প্রশাসনকে বড়] নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, আর্থিক বছর শেষ হওয়ার আগে কাজ করতে হবে। তবে টাকা খরচের ক্ষেত্রে সতর্ক হওয়ারও কথা বলেন।
দাওয়াই দেন এ-বি-সি-ডি'র। ব্যাখ্যা দিয়ে জানান, এ মানে অ্যাকটিভ হন, বি মানে বোল্ড হন, সি মানে ক্রিয়েটিভ হব, ডি মানে ডেভেলপমেন্ট করুন। এছাড়াও এদিন প্রশাসনিক আধিকারিকদের একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন। কার্যত একাধিক বিষয়ে সাবধানও করা হয়।












Click it and Unblock the Notifications