Mamata Banerjee: 'কিছু বলবে না, যা করার প্রশাসন করবে', সাবিত্রী মিত্রকে ডেকে কেন এমন বললেন মমতা
Mamata Banerjee: মালদহের মানিকচকের ঘটনা নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই শহিদ দিবস (21 July Shahid Diwas)। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তা শনিবার সন্ধ্যায় খতিয়ে দেখতে যান তৃণমূল সুপ্রিমো। আর সেই ফাঁকেই মালদহের জেলা শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘটনা নিয়ে কথা বলেন।
স্পষ্ট জানিয়ে দেন, এলাকায় আরও সময় দিতে হবে। পাশাপাশি সবদিকে নজর রাখারও নির্দেশ (Mamata Banerjee) দেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে উঠে মালদহের মানিকচকের এনায়েতপুর। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।

তাতে দুজন সাধারণ মানুষ গুরুতর আহত হন। অন্যদিকে আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশও আহত হন। এই ঘটনায় প্রবল চাপের মধ্যে পড়ে যায় পুলিশ।
ঘটনার পরেই নবান্নের তরফে রিপোর্ট তলব করা হয়। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে একাধিক বক্তব্য উঠে আসে মন্ত্রী সহ নেতৃত্বের বক্তব্যে। এক বার্তায় মন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেন, লোডশেডিং বলে বাংলায় কিছু নেই। টাওয়ার বসতে না দেওয়ার কারণেই এই ঘটনা বলে দাবি করেন। কার্যত এজন্য জনগণের একটা অংশেই দায়ী করেন মন্ত্রী।
যদিও লোডশেডিংয়ের বিষয়টু সংবাদমাধ্যমে স্বীকার করে নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্র। বলেন, রাত হলেই কারেন্ট থাকে না। বিষয়টি প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও লাভ হয়নি বলে জানান।
এই অবস্থায় রবিবার ২১শে জুলাই সমাবেশে যোগ দিতে শহরে আসেন সাবিত্রী মিত্র। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দেখতেই পেয়েই তাঁকে ডেকে নেন। কথা বলার সময় দৃশ্যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা রুষ্ট দেখায় ধর্মতলার মঞ্চে। সূত্রে খবর, দলগতভাবে এই ধরনের ঘটনা নিয়ে মন্তব্য থেকে বিরত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, যা করার প্রশাসন করবে। দলের কেউ এ নিয়ে কিছু বলবে না।












Click it and Unblock the Notifications