শুভেন্দু আমন্ত্রিত হলেও কলাইকুণ্ডায় মোদী-মমতা একান্তে বৈঠক, ইয়াস রিভিউ বৈঠক ঘিরে চড়ছে পারদ

শুভেন্দু আমন্ত্রিত হলেও কলাইকুণ্ডায় মোদী-মমতা একান্তে বৈঠক, ইয়াস রিভিউ বৈঠক ঘিরে চড়ছে পারদ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলাইকুণ্ডার বৈঠকে আমন্ত্রিত থাকলেও মমতা-মোদী একান্তেই বৈঠক করবেন বলে সূত্রের খবর। সেই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকবেন না। ইতিমধ্যেই শান্তিকুঞ্জ থেকে কলাইকুণ্ডার পথে রওনা হয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নন্দীগ্রামের ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরবেন শুভেন্দু।

 ইয়াস-ক্ষতি পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী

ইয়াস-ক্ষতি পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী

ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা আজ আকাশ পথে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই প্রধামন্ত্রী ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন। সেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে রিভিউ মিটিং করেন তিনি। সেখান থেকে আকাশ পথে ওড়িশা ও বাংলার ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত হবে পরিদর্শন।

একান্তে মোদী-মমতা বৈঠক

একান্তে মোদী-মমতা বৈঠক

ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর কলাইকুণ্ডা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডায় আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারপরেই মমতার উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়। যদিও নবান্ন থেকে এখনও পর্যন্ত এই বৈঠক নিয়ে নতুন কোনও তথ্য জানানো হয়নি। কলাইকুণ্ডায় ইয়াস পরিস্থিতি নিয়ে মোদী-মমতা একান্তে বৈঠক হবে বলে সূত্রের খবর। সেই বৈঠকে থাকবেন না শুভেন্দু।

 কলাইকুণ্ডা যাচ্ছেন শুভভেন্দু

কলাইকুণ্ডা যাচ্ছেন শুভভেন্দু

কলাইকুণ্ডায় ইয়াস বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যেই শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নন্দীগ্রামের ক্ষয়ক্ষতির হিসেব জানাবেন তিনি। শুভেন্দুর উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

রাজ্যপালের সঙ্গে বৈঠক

রাজ্যপালের সঙ্গে বৈঠক

মমতার সঙ্গে বৈঠক করার আগে কলাইকুণ্ডায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যপাল পৌঁছে গিয়েছেন কলাইকুণ্ডায়। সেখানে হেভিওয়েটদের উপস্থিতি ঘিরে নিরাপত্তা আটসাটো করা হয়েছে। রাজ্যপালের কাছ থেকেই ইয়াস নিয়ে বিস্তারিত তথ্য নেবেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+