Mamata Banerjee: 'সবাই তখন জিজ্ঞেস করেছিল দিদি...', অবশেষে সন্দেশখালি যাচ্ছেন মমতা
Mamata Banerjee: সন্দেশখালি (sandeshkhali) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধায় (West Bengal Cm)। গত লোকসভা নির্বাচনের আগে কার্যত একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই এলাকা। শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মারধর থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার। একের পর এক মারাত্মক অভিযোগে সরগরম হয়ে উঠে রাজ্য রাজনীতি।
সেই সন্দেশখালিতেই পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ ডিসেম্বর সেখানে যাবেন তিনি (Mamata Banerjee) । দুপুর একটায় সন্দেশখালিতেই একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রশাসনিক প্রধানের। তাঁর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সরকারি মঞ্চ হলেও সেখান থেকেই বিরোধীদের জবাব মুখ্যমন্তী দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হল মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজেই সন্দেশখালি যাওয়ার কথা বলেন। জানান, অনেকেই আমাকে তখন জিজ্ঞেস করেছিল দিদি সন্দেশখালি যাবেন না। আগামী ৩০ ডিসেম্বর সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে এদিন জানান প্রশাসনিক প্রধান।
শুধু তাই নয়, তিনি আরও বলেন, দুপুর একটায় ওই দিন সরকারি অনুষ্ঠান হবে। সেখান থেকে দুঃস্থদের হাতে জামাকাপড় তুলে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের কথাও এদিন জানান। মুখ্যমন্ত্রীর কথায়, প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন।
বলে রাখা প্রয়োজন, নির্বাচনের আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালি গিয়ে তৃণমূলের দুর্দান্ত প্রপাত নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে মার খেতে হয় সিবিআই অফিসারদের। এই ঘটনার ঠিক কয়েকদিনের মাথায় সেখানকার মহিলারা গর্জে ওঠেন।
শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তোলেন। রাতে ঘরে ঢাকা থেকে শুরু করে জমি দখল, ভয় দেখানো সহ একের পর এক অভিযোগ সামনে আসে। দফায় দফায় সন্দেশখালি ছুটে আসেন মহিলা কমিশন সহ একাধিক কেন্দ্রীয় সংস্থা। মহিলা নির্যাতনের অভিযোগ তুলে বাংলা জুড়ে আন্দোলনে নামে বিজেপি। উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে যায় রাজ্য সরকার এবং তৃণমূল।
বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে পাল্টা নোংরা রাজনীতি এবং ষড়যন্ত্রের অভিযোগ আনে তৃণমূল। চরম ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যয়ও। যদিও এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। এবার সেখানেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর যাওয়ার কথা আছে তাঁর। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সম্মেলন সহ একাধিক ঘোষণা এদিন করেন মুখ্যমন্ত্রী মমতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications