Mamata Banerjee: এবার গন্তব্য হোক বাংলা, মাদ্রিদের শিল্প সম্মেলনে লগ্নির আহ্বান মমতার
এবার বাংলাই হোক গন্তব্য। বিনিয়োগের লক্ষ্যে স্পেনের শিল্পপতিদের আমন্ত্রণ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। মাদ্রিদের শিল্প সম্মেলনে বাংলার জন্য লগ্নির আহ্বান জানিয়ে শিল্পবান্ধব পরিবেশের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন বাংলা অপেক্ষায় রয়েছে আপনাদের।
মাদ্রিদের শিল্প সম্মেলনে মমতা বলেন, সব তৈরি রয়েছে। বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ মেলা ভার। আপনার শুধু আসুন। একবার অন্তত দেখে যান বাংলার শিল্প পরিবেশ। তারপর আপনারা বিনিয়োগ করুন বাংলার শিল্পে। বাংলায় এলে কী কী পাবেন শিল্পপতিরা, তার তালিকাও দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক দীর্ঘ সফরে বিদেশে গিয়েছেন। বাংলায় বিশ্ববঙ্গ শিল্ব সম্মেলনের আগে বিনিয়োগ টানার লক্ষ্যে তিনি দুবাই হয়ে স্পেনে গিয়েছেন। তাঁর এই সফরের মূল ফোকাস ছিল মাদ্রিদের শিল্প সম্মেলনে। বাংলার বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের আদলেই মাদ্রিদের শিল্প সম্মেলন। সেখানে বাংলার জন্য থাকল একরাশ আশা।
বাংলার মহারাজ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে এদিনে স্পেনের চেম্বার অফ কমার্সের শিল্পপতিদের সঙ্গে এক মঞ্চে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চে থেকে সকলের সামনে রাজ্যের শিল্প পরিকাঠামো সবিস্তারে উপস্থাপন করলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সোজাসাপ্টা কথা, একবার অন্তত বাংলায় আসুন। ঘুরে দেখে যান শিল্পের জন্য কেমন পরিবেশ তৈরি করেছে বাংলা। দেখে যান বন্ধুত্বপূর্ণ পরিবেশে কীভাবে কাজ হয় এখানে। তারপর আপনারা বিনিয়োগ করুন। বাংলায় আপনাদের জন্য সমস্তরকম সুয়োগ-সুবিধা রয়েছে। কোনও অভাব হবে না। আমরা আপনাদের জন্য অপেক্ষায় থাকব।
এদিনই মাদ্রিদ শিল্প সম্মেলনে য়োগ দেওয়ার আগে লা লিগা সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে সেখানে স্থির হয় কলকাতায় ফুটবল অ্যাকাডেমি তৈরি হবে। লা লিগা সেই মর্মে চুক্তি স্বাক্ষরিত করেছে।
তারপর শিল্প সম্মেলনের বাংলার মুখ্যমন্ত্রী কতটা লগ্নি টানতে পারেন, সিদেকই চোখ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্প্যানিশ শিল্পপতিদের আহ্বান জানান, বিনিয়োগে অনুপ্রাণিত করেন। বাংলার শিল্পবান্ধব পরিবেশ বর্ণনা করেই তিনি বলেন, এবার গন্তব্য হোক বাংলা।












Click it and Unblock the Notifications