Mamata Banerjee: “আশ্রমের টাকা অযোধ্যায় যায়, এক পয়সা দেয় না কেন্দ্রও,” সাগর মেলায় বঞ্চনার অভিযোগ মমতার

Mamata Banerjee: বুধবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। সাগরে মকরসংক্রান্তির মেলা উপলক্ষ্যে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৬১ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন মমতা। মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক নির্দেশও দিলেন তিনি। একইসঙ্গে সাগরের মেলা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনারও অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী।

এবছর গ্রিন গঙ্গাসাগর মেলা করাই রাজ্য সরকারের লক্ষ্য বলে জানান মমতা। এবারের মেলা সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত বলে জানান তিনি। আর এরপরেই কেন্দ্রকে নিশানা করেন তিনি। পুণ্যার্থীদের পুজো দেওয়ার পদ্ধতিও পরিবেশবান্ধব হবে বলে জানান মমতা। বলেন, এতে কেন্দ্রের কোনও অবদানই নেই। সাগরে মেলার জন্য কেন্দ্র এক পয়সাও দেয় না বলে ফের অভিযোগ করেন তিনি।

Mamata banerjee

আশ্রমের টাকা অযোধ্যায় চলে যায় বলে দাবি করেন মমতা। বলেন, "কপিলমুনির আশ্রম (Kapil Muni Ashram) তিনবার ডুবে গেছে, তিনবার বানানো হয়েছে, আমরা সবটাই করে দিয়েছি। আশ্রমের চারপাশটা যাতে সামান্য টাকা দিয়ে কংক্রিট করা হয়, তার অনুরোধ করছি।"

কেন্দ্রকে (Central Govt) নিশানা করে মমতার আরও বক্তব্য, "কুম্ভ মেলার গোটা টাকা কেন্দ্রীয় সরকার দেয়। অথচ বাংলা সবসময় বঞ্চিত। সাগরের মেলাও একদিন জাতীয় মেলা হবে আশা রাখি।" এনিয়ে অনেকবার চিঠি লিখেও কাজ হয়নি বলে অভিযোগ মমতার।

এদিন সাগরদ্বীপ-সহ দক্ষিণ ২৪ পরগণা জুড়ে রাস্তা, জেটি , অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হয়েছে বলে জানান মমতা। মুড়িগঙ্গায় সেতুর জন্য টেন্ডার হয়েছে, দেড় হাজার কোটি টাকা রাজ্যের তরফে রাখা হয়েছে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার জন্য মুড়িগঙ্গা থেকে লাইন টেনে সাগরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগর মেলার জন্য ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। বার্জ, ভেসেল, লঞ্চে এবারে জিপিএস ট্র্যাকিং সিস্টেম রাখা হবে। তাদের চলাচলের সুবিধায় মুড়িগঙ্গায় ড্রেজিং করে গভীরতা বাড়ানো হচ্ছে বলে জানান মমতা। যার জেরে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারবে। গঙ্গাসাগরে ৩টি হেলিপ্যাড থাকবে বলেও জানান মমতা।

মেলায় এসে কেউ অসুস্থ হয়ে পড়লে সাগরে আইসিইউয়ের ব্যবস্থা থাকবে। একটি এয়ার অ্যাম্বুল্যান্স থাকবে। ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ৮-১৭ জানুয়ারি মেলা চলাকালীন কোনও দুর্ঘটনা হলে পুণ্যার্থীদের জন্য ৫ লক্ষ টাকা বিমার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগরে পর্যটক নিবাসেরও সংস্কার করা হয়েছে ও ১২ হাজারের বেশি শৌচালয় বানানো হয়েছে বলে জানান মমতা।

সাগরের পুণ্যার্থীদের কথা মাথায় রেখে সব রাস্তায় গতি নিয়ন্ত্রণ করার নির্দেশ মমতার। তিনি বলেন, তীর্থযাত্রীরা যে রাস্তা দিয়ে আসবে, সব রাস্তায় যেন গতি নিয়ন্ত্রণ করা হয়। রাস্তায় নির্দিষ্ট দূরত্বে সহায়তা শিবির রাখার সুপারিশ দেন মমতা। ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতি না বাড়াতে নির্দেশ দেন তিনি। লঞ্চ ভেসেলে যেন অতিরিক্ত লোক না তোলা হয়, সেদিকটিও খেয়াল রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+