স্পিড ব্রেকারের জবাব! মাথাভাঙায় মোদীর ২ নতুন নাম দিলেন মমতা

ভোটের রাজনীতিতে কেউ কাউকে ছাড়ছেন না। কেউ কমতিও যাচ্ছেন না। প্রতিদিনই একে অপরের নামে নতুন কিছু বলছেন।

ভোটের রাজনীতিতে কেউ কাউকে ছাড়ছেন না। কেউ কমতিও যাচ্ছেন না। প্রতিদিনই একে অপরের নামে নতুন কিছু বলছেন। বুধবার শিলিগুড়ি থেকে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পিড ব্রেকার অ্যাখ্যা দিয়েছিলেন। সেই দিনই মোদীকে এক্সপায়ারি প্রাইম মিনিস্টার বলেছিলেন। এদিন মমতা বললেন, তুঘলকের ঠাকুরদাদা আর হিটলারের জ্যাঠামশাই।

স্পিড ব্রেকার দিদি

স্পিড ব্রেকার দিদি

দিদির সরকার ডুবতে চলেছে। বুধবার শিলিগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেন, দারিদ্র যদি থাকে, তাহলে মমতা বন্দ্যপাধ্য়ায়ের সুবিধা। এরই মধ্যে মোদী অভিযোগ করেন অন্য রাজ্যে উন্নয়নে যেমন এগিয়ে যাচ্ছে, তাতে পিছিয়ে পড়ছে বাংলা। এই সময় স্পিড ব্রেকার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সময় মোদী বলেন, ৭০ লাখ কৃষকদের উপকৃত করার জন্য কেন্দ্রের যে স্কিম আছে তা রাজ্যে থমকে দিয়েছেন মমতা। পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান ভারতের স্কিম মমতা আটকানোয় রাজ্যের ক্ষতি হয়েছে।

এক্সপায়ারি প্রাইম মিনিস্টার

এক্সপায়ারি প্রাইম মিনিস্টার

সেদিনই মোদীকে ফের একবার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা মুখ্যমন্ত্রী কথায় মোদীর কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

'চৌকিদার ঝুটা হ্যায়'

'চৌকিদার ঝুটা হ্যায়'

বুধবারের মতো বৃহস্পতিবারেও মোদীকে চা ওয়ালা ও চৌকিদার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন আগেরবার চা ওয়ালা সেজেছিল। এবার চাও নেই, কেটলিও নেই।

এবার সেজেছেন চৌকিদার। কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লোকে চলছে চৌকিদার চোর হ্যা। কিন্তু তিনি বলছেন চৌকিদার ঝুটা হ্যায়।

'তুঘলকের ঠাকুরদাদা আর হিটলারের জ্যাঠামশাই'

'তুঘলকের ঠাকুরদাদা আর হিটলারের জ্যাঠামশাই'

নোটবাতিল থেকে এনআরসির কথা এদিন উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে পাশেই অসম। এনআরসি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে তাঁর দলের জনপ্রতিনিধিরা মার খেয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। গোরক্ষার নামে পিটিয়ে মানুষ খুনের অভিযোগও আনেন তিনি। এবার বিজেপি ক্ষমতায় আসলে আর নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুঘলকের ঠাকুরদাদা আর হিটলারের জ্যাঠামশাই বলে সম্বোধন করেন।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+