সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ই ধরে ফেলেছিলেন নোট বাতিলের 'ছক'! মোদীকে তীব্র আক্রমণ ডেরেকের
নোট বাতিলে যে ঠিক কি ঘটতে চলেছে তা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ই বুঝতে পেরেছিলেন। নোট বাতিলের পাঁচ বছর পূর্তিতে ফের একবার মোদী সরকারকে তোপ ডেরেক ও ব্রায়েনের। ঠিক পাঁচ বছর আগে এমন একটা সন্ধ্যাতে হঠাত করেই ৫০০ এবং হাজার টাকার
নোট বাতিলে যে ঠিক কি ঘটতে চলেছে তা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ই বুঝতে পেরেছিলেন। নোট বাতিলের পাঁচ বছর পূর্তিতে ফের একবার মোদী সরকারকে তোপ ডেরেক ও ব্রায়েনের। ঠিক পাঁচ বছর আগে এমন একটা সন্ধ্যাতে হঠাত করেই ৫০০ এবং হাজার টাকার নোট বাতিল করে দেওয়া হয়।

কালো টাকার উপর স্ট্রাইক চালাতেই নাকি এই সিদ্ধান্ত ছিল! এমনটাই দাবি করা হয় মোদী সরকারের। কিন্তু এই সিদ্ধান্তে কার্যত নড়েচড়ে যায় দেশের অর্থনীতির ভীত। আর এই সিদ্ধান্তের ঠিক পাঁচ বছরের মাথায় বিরোধীদের প্রশ্ন। আদৌও কি কালো টাকা ফেরাতে পেরেছে মোদী সরকার?
সোমবার সকালে ২০১৬ সালে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক টুইটকে ফের একবার সামনে এনে মোদী সরকারকে বিঁধলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক। যে পাঁচটি টুইট তুলে এনেছেন ডেরেক প্রত্যেকটিতে এই সিদ্ধান্তের জন্যে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নোট বাতিল ঘোষনার এক ঘন্টার মধ্যে প্রথম টুইট করেন তিনি। বলেন, ভংকর এই সিদ্ধান্ত অবিলম্বে তুলে নেওয়ার প্রয়োজন। দ্বিতীয় টুইটে মোদী সরকারের এই সিদ্ধান্তকে নাটক বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, ব্যথতা থেকে মুখ ঘোরাতেই এই সিদ্ধান্ত মোদীর বলেও তীব্র আক্রমণ শানান মমতা।
এই বিষয়ে সেই সময়ে মমতা বলেন, ভোটের সময় বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে আসার দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। আর তা না করতে পারাতেই এই সিদ্ধান্ত বলে দাবি রাজ্যের প্রশাসনিক প্রধানের। মোদী সরকারের এই সিদ্ধান্তে সবথেকে বড় সমস্যার মধ্যে পড়ে সাধারণ দিনআনা মানুষগুলি। ছোট ব্যবসায়ী, সাধারণ মানুষ আগামীকাল কি খাবে তা না ভেবেই এই সিদ্ধান্ত বলেও তোপ দেগেছিলেন তিনি।
তবে মমতা স্পষ্ট জানিয়েছিলেন যে কালো টাকার ফেরত আনাটা প্রয়োজন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটাও প্রয়োজন। তবে পদ্ধতি নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই বিষয়টিকে ফের একবার তুলে ধরে মোদী সরকারকে তোপ ডেরেক ও ব্রায়েনের।
শুধু ডেরেক ও ব্রায়েন নয়, নোট বাতিলের পাঁচ বছরে মোদী সরকারকে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। #DemonetisationDisaster হ্যাশট্যাগ দিয়ে মোদী সরকারের এহেন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তিনি।
মোদী সরকারের কাছে তাঁর স্পষ্ট প্রশ্ন, যে উদ্দেশ্যে নোট বাতিল হয়েছিল তা কি সফল হয়েছে। কত কালো টাকা এসেছে তা নিয়েও মোদী সরকারকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রিয়াকা। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১৬ সালে রাজ্যসভায় দেওয়া একটি ভাষণে নোটবন্দীকরণকে একটি "বিপর্যয়" বলে অভিহিত করেছিলেন।
জনগণকে ভোগান্তির জন্য সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে দোষারোপ পর্যন্ত করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications