মমতা নিজেই যাচ্ছেন ভাটপাড়ায়, অর্জুন-মুকুলদের বাড়াবাড়ি তিনি মানবেন না

লোকসভার ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই জ্বলছে ভাটপাড়া। এই অবস্থায় স্বয়ং মুখ্যমন্ত্রী ভাটপাড়া পরিদর্শনে যাচ্ছে। বুধবার বিধানসভায় নিজেই একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভার ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই জ্বলছে ভাটপাড়া। এই অবস্থায় স্বয়ং মুখ্যমন্ত্রী ভাটপাড়া পরিদর্শনে যাচ্ছে। বুধবার বিধানসভায় নিজেই একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শান্তি মিছিল করবেন ভাটপাড়ায়। এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলবেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। তিনি বলেন, ভাটপাড়া দেখেই ভাবুন, বিজেপি ক্ষমতায় এলে কী হতে পারে।

মমতা যাচ্ছেন ভাটপাড়ায়, শান্তি ফেরাবেন নিজে হাতে

লোকসভা ভোট পর্ব থেকেই বিক্ষিপ্ত গন্ডগোল লেগে ছিল। তারপর ফলাফল প্রকাশের পর তা চরম মাত্রা নেয়। জুন মাসের মাঝামাঝি, দুই স্থানীয় যুবকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুই যুবকের। এই মৃত্যুর ঘটনার জেরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

এরই মধ্যে ভাটপাড়া পরিদর্শন করে এসেছে বিজেপির সংসদীয় দল। এবার সেখানে যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। এর আগে অর্জুন সিংও বসেছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনেকর সঙ্গে। ব্যবসায়ীদের নিয়ে তিনি আলোচনাও করেছিলেন। তারপর বাম-কংগ্রেসের তরফেও শান্তি মিছিল হয় এলাকায়।

এদিন সেই ভাটপাড়া নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি ক্ষমতায় এলে গোটা রাজ্যেই এভাবে আগুন জ্বলবে। কিন্তু তিনি থাকতে এই আগুন জ্বালাতে দেবেন না। তিনি বলেন, লোকসভা ভোটের সময় মাস তিনেক রাজ্যে সমান্তরাল প্রশাসন চালিয়েছে বিজেপি। তারপর পুলিশ-প্রশাসন তাঁর হাতে এসেছে। তাই চটজলদি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি এই অশান্তি বরদাস্ত করবেন না। এই মর্মে তিনি অন্য দলের সাহায্য চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+