জোট হলে বদলে যেত চিত্র! কর্ণাটকের ফল নিয়ে কংগ্রেসকে খোঁচায় কী বার্তা মমতার

জোট হলে ভোটের ফল হত অন্যরকম। কর্ণাটক বিধানসভা ভোটের ফলাফলে বিজেপির জয় সুনিশ্চিক হয়ে যাওয়ার পরই ফের কংগ্রেসকে খোঁচা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জোট হলে ভোটের ফল হত অন্যরকম। কর্ণাটক বিধানসভা ভোটের ফলাফলে বিজেপির জয় সুনিশ্চিত হয়ে যাওয়ার পরই ফের কংগ্রেসকে খোঁচা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দিলেন, কংগ্রেস যে একা বিজেপিকে রুখতে পারবে না তা আবারও দেখিয়ে দিল কর্ণাটক। কর্ণাটকে যদি জেডিএসের সঙ্গে জোট করতেন রাহুল গান্ধীরা, তাহলে এই ফল হত না।

জোট হলে বদলে যেত ফল! কর্ণাটকের ফল নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়ে বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পরিষ্কার জেডিএস কংগ্রেসের ভোট কাটাকাটির ফলেই বিজেপি বিপুল জয় পেল কর্ণাটকে। এই পরাজয় কংগ্রেসকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখনও একা বিজেপিকে হারানোর অবস্থায় নেই তাঁরা। উল্লেখ্য, কংগ্রেসকে কর্ণাটক বিধানসভা ভোটে জেডিএসের সঙ্গে জোট করে লড়ার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাহুল গান্ধী সেই পরামর্শ কানে তোলেননি।

এদিন কর্ণাটকের বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি কংগ্রেসকে বিশেষ বার্তাও দেন। তিনি লেখেন, যাঁরা পরাজিত হলেন, তাঁদের আরও লড়াই করতে হবে। তবে এই লড়াই আরও আগে শুরু হওয়া উচিত ছিল। জোট গড়ে সেই লড়াই করলে অন্য চিত্র হত কর্ণাটকে।

মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, ২০১৯-এর লক্ষ্যে অবিজেপি জোটে কংগ্রেস গুরত্বপূর্ণ ভূমিকা নিক, আঞ্চলিক দলগুলিকে সম্মান দিক। তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার পথ প্রশস্ত হবে। বিজেপিকে সরাতে চাইলে কংগ্রেসের কাছে আঞ্চলিক দলগুলির সঙ্গে হাত মেলানো ছাড়া আর কোনও উপায় নেই। ২০১৯-এর আগে লড়াইয়ে ফিরতে হলে সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে। একলা চললে এইভাবেই মুখ থুবড়ে পড়বে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+