মাথাপিছু ৫ লক্ষের বিমা ঘোষণা মমতার সরকারের! জানেন কারা পাবেন এই সুবিধা
সরকারি কর্মী, অস্থায়ী কর্মীদের পর রাজ্যের তৃণমূল সরকার এবার সাগরমেলায় পুণ্যার্থীদের পাশে। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর।
আগে সরকারি কর্মী, অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের তৃণমূল সরকার। তাঁদের নানা পরিষেবা প্রদান থেকে শুরু করে এককালীন ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী দাঁড়ালেন পুণ্যার্থীদের পাশে। শুক্রবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যাঁরা সাগরমেলায় যাবেন তাঁদের প্রত্যেকের জন্য মাথাপিছু ৫ লক্ষ টাকা বিমার ব্যবস্থা করা হবে।

শুধু পুণ্যার্থীরাই নন, এই বিমার সুবিধা পাবেন সংবাদমাধ্যামের প্রতিনিধিরাও। গতবছর সাগরমেলায় পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়। সেই কারণেই এবার বিমার সুবিধা দেওয়ার কথা ঘোষণা রাজ্য সরকারের। সাগরমেলার আগেই পুণ্যার্থীদের জন্য বিমার সুবিধাদানের কথা ঘোষণা করে পুণ্যার্থীদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঙ্গাসাগর মেলা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় শুক্রবার। সেই বৈঠকে বিমার পরিষেবা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সাগরমেলা আয়োজন নিয়েও ইতিবাচক কিছু পদক্ষেপ নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা করে মন্ত্রীদের দায়িত্ব বুঝিয়ে দেন।

মমতা জানান, সাগরমেলায় তদারকির দায়িত্বে থাকবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মন্টুরাম পাখিরা, শেভন চট্টোপাধ্যায় প্রমুখ। দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ মণীশ গুপ্তাকেও। এই বৈঠকে জেটি মেরামত থেকে শুরু করে নাব্যতা বাড়ানোর আলোচনা হয়। জেটির নিরাপত্তা ও জলযানগুলি নিরাপদে চালানোর বন্দোবস্ত করতেই এই আলোচনা।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications