এবার রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে 'মে আই হেল্প ইউ' শিবির, কারা পাবেন সাহায্য? কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা

আগামী ১১ ডিসেম্বর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রাথমিক ধাপ শেষ হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ১৬ ডিসেম্বর। তবে রাজ্য সরকার সেই দিন পর্যন্ত অপেক্ষা না-করেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বাদ পড়তে পারেন এমন ভোটারদের জন্য প্রয়োজনীয় নথি তৈরিতে ব্লকে ব্লকে শিবির আয়োজনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বুধবার মালদহের গাজোলে এক সভা থেকে একথা জানান তিনি।

দলীয় সমাবেশ থেকে তৃণমূলনেত্রী মমতা বলেন, ''১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে 'মে আই হেল্প ইউ' ক্যাম্প তৈরি হবে। সেখানে আপনারা যাবেন। যাঁর যা শংসাপত্র দরকার, সেখান থেকে নিয়ে নেবেন।'' তৃণমূলনেত্রী দলের কর্মীদের সর্বাত্মক ভাবে মাঠে থাকার আহ্বান জানান। তিনি কর্মীদের 'নাওয়াখাওয়া ভুলে' সেই কাজ করারও বার্তা দেন।

জানা গিয়েছে, তৃণমূলের হাতে নির্দিষ্ট তথ্য রয়েছে, কাদের নাম, কেন খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে। নতুন করে নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে করেছে। তবে এই কাজে প্রশাসনের সহযোগিতাও অত্যন্ত জরুরি, যা ১২ ডিসেম্বর থেকে শুরুর ঘোষণা এদিন করলেন মুখ্যমন্ত্রী মমতা।

মালদহ একটি সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এসআইআর প্রক্রিয়া চলাকালীন সেখানেই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ফের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, পশ্চিমবঙ্গে কোনও 'ডিটেনশন ক্যাম্প’ তৈরি করতে তিনি দেবেন না। তাঁর বৃহস্পতিবারের কর্মসূচি রয়েছে আর এক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে।

এসআইআর প্রক্রিয়ায় মানুষের হয়রানির প্রসঙ্গ তুলে মমতা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এসব হচ্ছে। তবে তিনি দৃঢ়তার সঙ্গে এই দাবিও করেন যে, কোনও কৌশল অবলম্বন করে বিজেপিকে বাংলা দখল করতে তিনি এবং তাঁর দল দেবেন না। বিজেপিকে 'ছারপোকা' উল্লেখ করে মমতা বলেন, "এই ছারপোকাদের গণতান্ত্রিক ভাবে মারতে হবে।"

'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের সুবিধা প্রসঙ্গে মমতা জানান, ২০২১ সাল থেকে আগামী ভোট পর্যন্ত সাধারণ শ্রেণির মহিলারা ৬০ হাজার টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা ৭৫ হাজার টাকা পেয়েছেন। বিহারে ভোটের আগে ১০ হাজার টাকা দেওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, ''আমিও অঙ্ক জানি। এখানে আমরা দিই। আর ওখানে ভোটের আগে ১০ হাজার, ভোটের পরে বুলডোজ়ার!''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+