'বহু মানুষের মৃত্যু হতে পারত...', কেন এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা
রামনবমী মিছিল ঘিরে একেবারে উত্তাল হয় বাংলা! আর সেই বিষয়টিকে তুলে ফের একবার বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আসা নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। পালটা যদিও অশান্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী।
আজ সোমবার নবান্ন থেকে একাধিক এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্বোধনের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখান থেকেই হাওড়া এবং রিষড়ার অশান্তি নিয়ে বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, পুলিশের কৌসুলি পদক্ষেপের কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রী বলেন, মুঙ্গের বন্দুক বাহিনীকে নিয়ে আসা হয়েছে। এমনকি পার্টি অফিসে বসে একমাস আগে প্ল্যান করা হয়েছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শুধু তাই নয়, বারবার এই বিষয়ে সাবধান করা হয়েছিল বলেও দাবি প্রশাসনিক প্রধানের। কিন্তু এরপরেও অস্ত্র নিয়ে আসা হল। এমনকি বুলডোজার, ট্রাক্টর কেন আনা হল তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ? কিছু মানুষ উন্মত্তের মতো নৃত্য করল, হাতে বন্দুক। অশান্তি করার জন্যেও মুঙ্গের থেকে লোক আনা হয় বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। তবে বাংলার মানুষ অশান্তি পছন্দ করে না বলেও এদিন ফের একবার মনে করিয়ে দেন তিনি।
অন্যদিকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বাংলা আসা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, শান্ত এলাকাতে অশান্ত করতেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে। কথায় কথায় হিউম্যান রাইটস, মহিলা কমিশন, শিশু কমিশন নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন পুলিশের প্রশংসা শোনা যায়। যদিও এর আগে অশান্তি নিয়ে পুলিশকে কড়া বার্তা এর আগে দিয়েছিলেন তিনি। এমনকি কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

কিন্তু হাওড়াতে ব্যাপক অশান্তি যেভাবে পুলিশ সামলেছে তা তুলে মমতা বলেন, "হাওড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে বহু মানুষের মৃত্যু হতে পারত'। কিন্তু পুলিশ বুদ্ধিমানের মতো গোটা পরিস্থিতি সামাল দেয়। কিছুক্ষণ পর সব শান্ত হয় বলেল জানান তিনি। বলে রাখা প্রয়োজন, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিমকে। গত কয়েকদিন আগেই পার্কিং নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু বিতর্ক কাটিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় মেয়রকে।












Click it and Unblock the Notifications