চোখের সামনে তিন মৃত্যু দেখলাম! তাপস পালকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিস্ফোরক মমতা

চোখের সামনে তিন মৃত্যু দেখলাম! তাপস পালকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিস্ফোরক মমতা

বিশিষ্ট অভিনেতা তথা রাজনীতিবিদ তাপস পালের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসে বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলের প্রাক্তন সাংসদ তাপস পালের মৃত্যুর জন্য তিনি কেন্দ্রীয় সংস্থাকেই দায়ী করলেন। তিনি বলেন, কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির কারণেই তিনজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তাপস পাল একজন।

চোখের সামনে তিন মৃত্যু দেখলাম! তাপস পালকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিস্ফোরক মমতা

তাপস পাল মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার আগে তিনি চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে ১৩ মাস জেল খেটেছিলেন। তখন থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর স্নায়ুর রোগ বেড়ে যায়। জেল থেকে মুক্ত হলেও তিনি সুস্থ জীবনে ফিরতে পারেননি।

এই পরিস্থিতিতে তাঁর মৃত্যুর জন্য কেন্দ্রীয় সংস্থার দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন. কেন্দ্রীয় সরকারের এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির জন্য তিন তিনটি প্রাণ ঝরে গেল। আইন নিশ্চয় আইনের পথে চলবে। কিন্তু যেভাবে আইনি বেড়াজালের রাজনীতি প্রাণ কেড়ে নিচ্ছে তা ভয়ের।

মঙ্গলবার ভোররাতে তাপস পালের জীবনাবসান হয়। ৬১ বছর বয়সে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের বান্দ্রার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুরু থেকেই তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। স্নায়ুরোগে তিনি আক্রান্ত ছিলেন। তাঁর চলাফেরা ও কথাবার্তা সমস্যা ছিল। ৬ ফেব্রুয়ারি তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল। কিন্তু সোমবার রাতে ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই শেষ হয়ে যায় জীবন। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+