২৮৩ বছর আগের ঝড়ের সঙ্গে বিধ্বংসী আম্ফানের তুলনা টানলেন মমতা! কী জানালেন মুখ্যমন্ত্রী
২৮৩ বছর আগের ঝড়ের সঙ্গে বিধ্বংসী আম্ফানের তুলনা মমতার! কী জানালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর ভাষায় বাংলার ৯৯ শতাংশ শেষ হয়ে গিয়েছে। ফের নতুন করে গড়তে হবে রাজ্যের সমস্ত দিক। এদিকে আম্ফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলায় রাজ্যের একাধিক জায়গা থেকে ভয়াবহ ছবি উঠে আসছে। অন্যদিকে, এদিন সাংবাদিক সম্মেলনে ২৮৩ বছর আগের ১৭৩৭ সালের এক ঝড়ের তুলনা করেন মুখ্যমন্ত্রী মমতা।

২৮৩ বছর আগে কী ঘটেছিল?
সময়টা বর্ষাকাল ছিল না। শারদীয়ার আগমনে তখন বাঙালি মেতে। আশ্বিন মাসের এক অভিশপ্ত সময়ে ১৭৩৭ সালে বাংলার বুকে আছড়ে পড়েছিল এক বিধ্বংসী ঝড়। ৬ ঘণ্টা ধরে তা তাণ্ডব চালিয়েছে । বৃষ্টিপাত হয়েছিল ৩৮১ মিলিমিটার। আর সেই ঝড়ের সঙ্গেই এদিন আম্ফানকে তুলনায় টানলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী কী বলেন?
মুখ্যমন্ত্রী এদিন বলেন, এমন ঝড় তিনি দেখেননি। মমতা জানান, অনেকেই বলছেন এই ঝড় অনেকটা ১৭৩৭ সালের ঝড়ের মতো।

কতটা এলাকায় সেই ঝড় তাণ্ডব করেছে?
১৭৩৭ সালের সেই ঝড়ে বাংলার ৩৩০ কিলোমিটার এলাকা পর্যন্ত ঝড়ের দাপট দেখা যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে আম্ফান প্রবল দাপট চালিয়েছে। ফলে আরও একবার বাংলার বুকে আম্ফানের স্মৃতি সেই চেনা আতঙ্কের ইতিহাস লিখে গেল।
সৌজন্যে -সোশ্যাল মিডিয়া

আম্ফনে রাজ্যে মৃতের সংখ্যা
এখনও পর্যন্ত যা খবর,তাতে কলকাতায় ১৫ জন, সুন্দরবনে ৪ জন, হুগলিতর চন্দননগর কমিশনারেটে ২ জন, উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। বাড়ি ধ্বসে ও গাছ পড়ে , বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে মোট ৭২ জনের মৃত্যু হয়েছে আম্ফানের দাপটে। কলকাতা বাদে রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে।
সৌজন্যে -সোশ্যাল মিডিয়া












Click it and Unblock the Notifications