Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengal By Elections Result: 'আমরা জমিদার নই', বিপুল জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতার! বার্তা দিলেন অভিষেক

West Bengal By Elections Result 2024: বাংলা জুড়ে সবুজ ঝড়! কার্যত ছয় বিধানসভা আসনেই বিপুল মার্জিনে জয় তৃণমূলের। আরজি কর সহ একাধিক ইস্যুকে সামনে রেখে এই ছয় কেন্দ্রে উপ নির্বাচন হয়। কিন্তু কোনও বিতর্কই শাসকদলের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে পারেনি। যা নিঃসন্দেহে স্বস্তি শাসকদল তৃণমূলের (TMC) কাছে।

আর এই ফলাফল সামনে আসতেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিজয় উৎসব। সবুজ আবির উড়িয়ে উল্লাস কর্মীদের। এহেন ফলাফলের (West Bengal By Elections Result 2024) জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Bengal By Elections Result

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই। জয় বাংলা'। ছয় কেন্দ্রের বিপুল জয়ের পরেই সস্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, ছয় বিধানসভার মধ্যে পাঁচটিতে আগের ভোটে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল। একটিতে অর্থাৎ মাদারিহাটে জিতেছিল বিজেপি। এই অবস্থায় ভোটের ফলাফল কি সেদিকেই নজর ছিল সবার। সেই মতো ফলাফল প্রকাশ হতেই দেখা যায় নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাইয়ের বিধানসভায় বিপুল ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল প্রার্থীরা। এমনকি বিজেপির দখলে থাকা মাদারিহাটও তৃণমূলের দখলে যায়।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, 'আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে'। শুধু তাই নয়, মানুষই যে ভরসা সেই বার্তাও দেন প্রশাসনিক প্রধান। সব শেষে নাম না করে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা'!

আগামী সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সহ একাধিক শীর্ষ নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। যেখানে একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে খবর। এমনকি ২৬ এর বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও চর্চা হতে পারে বলে জল্পনা। আর তার আগে এই জয়ে শাসকদল তৃণমূলের অন্দরে স্বস্তি দেবে বলেই মত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+