ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ

উত্তরবঙ্গের ভোটমঞ্চে ঝড় তুলতে আজই আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই তাঁর সফরকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ধারাবাহিক সভা ও প্রচারে অংশ নেবেন তিনি, যার ফলে নির্বাচনী আবহ আরও তপ্ত হয়ে উঠতে চলেছে।

আজ প্রথমেই হাসিমারায় পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে চালসার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। চালসায় পৌঁছে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ভোটের আবেদন জানাবেন তিনি। একটি চার্চে তাঁর এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল, কারণ স্থানীয় ভোট ব্যাঙ্কের প্রভাব পড়তে পারে বলেই ধারণা।

এরপর বুধবার সকাল ১১টায় ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে তাঁর প্রথম বড় জনসভা। সেখানে দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে তিনি ভাষণ দেবেন। পাশাপাশি ওইদিনই জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি ও দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রেও একাধিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ফলে একদিনেই একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রচার সেরে ফেলতে চান তৃণমূল নেত্রী।

মুখ্যমন্ত্রীর এই ব্যস্ত কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে তৃণমূল কংগ্রেস। সভাস্থল গুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে শুরু করে জনসমাগম নিশ্চিত করার যাবতীয় পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে, যাতে তাঁর সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়।

উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে আজ থেকে নতুন মাত্রা যোগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার অভিযান। তাঁর সভাগুলিতে কী বার্তা উঠে আসে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+