রাম-বাম একত্রিত হয়ে এই কাজ করিয়েছে, তিনটি ভিডিও আছে আমার কাছে: মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee on RG kar Case: স্বাধীনতার রাতে 'মেয়েদের রাস্তা দখল' কর্মসূচির মধ্যেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল বাংলা! একদল দুষ্কৃতী প্রায় ৪০ মিনিট ধরে অবাধে ভাঙচুর চালায়। একেবারে তছনছ করে দেওয়া হয়েছে আরজি করের জরুরি বিভাগ সহ একাধিক বিভাগ।
এমনকি কয়েক লাখ টাকার ওষুধ নষ্ট করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড়। আর এর মধ্যেই দুষ্কৃতী হামলা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পিছনে বাম-রাম আছে বলেও দাবি তাঁর (Mamata Banerjee on RG kar Case) ।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on RG kar Case) বলেন, এটা ছাত্রছাত্রীদের কাজ নয়। সম্পূর্ণ সমর্থন আছে, কোনও রাগ নেই। ঘটনার পিছনে বহিরাগতরা রয়েছে। এমনকি রাম-বাম একত্রিত হয়ে এই কাজ করিয়েছে বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার স্বপক্ষে তাঁর হাতে থাকা তিনটি ভিডিও'র কথা তুলে ধরেন।
জানান, আমি দেখেছি জাতীয় পতাকা হাতে যারা এসেছিল ওরা বিজেপি আর ডিওয়াইএফআই'য়ের পতাকাও দেখা গিয়েছে বলেও জানা গিয়েছে। তবে যেভাবে ভাঙচুর করা হয়েছে তাতে নতুন করে পরিকাঠামো তৈরি করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও এবং AI -কে ব্যবহার করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন।
তবে পুলিশকে আঘাতের পরেও যেভাবে সংযম দেখিয়েছে তাঁরা সেজন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।। শুধু তাই নয়, আগামীকাল বৃহস্পতিবার ঘটনায় দোষীর ফাঁসির দাবিতে পথে নামছেন বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রসঙ্গে আরও বলেন, ফাঁসির দাবিতে আমি কাল মিছিল করব। এটা একটা সামাজিক ব্যধি, সমাজের শত্রু।
#WATCH कोलकाता: पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कहा, "जहां तक मुझे जानकारी मिली है, मैं छात्रों को दोष नहीं दूंगी... वाम और राम एकत्रित होकर यह कर रहे हैं... घटना बहुत दुर्भाग्यपूर्ण है, हम अभी भी कहते हैं कि फांसी होनी चाहिए... हमने सारे दस्तावेज दे दिए हैं, जो भी… pic.twitter.com/NFYCUWYb9w
— ANI_HindiNews (@AHindinews) August 15, 2024
এই প্রসঙ্গে হাথরস-উন্নাও'য়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই ধরনের অপরাধকে কখনই সমর্থন করি না। সিবিআইকে সমস্ত নথি দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার একটা শাস্তি হওয়া উচিৎ তা হল ফাঁসি। তবে কোনও নির্দোষ না শাস্তি পেয়ে যায় সেই কথাও আরও একবার তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা বলতে গিয়ে ফের একবার ধনঞ্জয়ের প্রসঙ্গ তুলে ধরেন।
অন্যদিকে ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। তা যে হবে না তা এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রশাসনিক প্রধান। এই বিষয়ে নবান্নের তরফেও নির্দেশিকা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications