Mamata Banerjee: “আর জলঘোলা নয়,” দলের সাংসদদের নিয়ে কল্যাণ বোমা ফাটাতেই কড়া নির্দেশ মমতার!
Mamata Banerjee: তৃণমূলে সাংসদদের মধ্যে সংঘাত চরমে। শুধু তাই নয়, যে দ্বন্দ্ব অন্দরে ছিল, তা এখন জনসমক্ষে প্রকাশ্যে চলে এসেছে। প্রথমে তৃণমূল সাংসদদের তর্কাতর্কির চ্যাট ফাঁস করেন বিজেপি নেতা অমিত মালব্য। তার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করতে গিয়ে উল্টে দলেরই তিন সাংসদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই সামগ্রিক কোন্দল নিয়ে বেজায় ক্ষুব্ধ খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে খবর, সাংসদদের মধ্যে বাদানুবাদ থামিয়ে শান্ত হওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। একইসঙ্গে এই ইস্যুতে কোনওপ্রকার সাক্ষাৎকার যাতে সাংসদরা এখন না দেন, সেই অনুরোধ জানিয়েছেন দলনেত্রী। এব্যাপারে আর জলঘোলা করা যাবে না। দলের নেতাকর্মীদেরও মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। বলাই বাহুল্য, বিজেপি নেতার পোস্ট ও তারপর কল্যাণের সাংবাদিক বৈঠকে বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

প্রসঙ্গত, এক্স হ্যান্ডেলে অমিত মালব্য একটি পোস্টে কয়েকটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন, ৪ এপ্রিল নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে গিয়ে তৃণমূল সাংসদের মধ্যে বচসা হয় বলে খবর। হোয়াটসঅ্যাপ গ্রুপে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদের কথা কাটাকাটি হয়। তাতেই এক মহিলা সাংসদের প্রসঙ্গ আসে। এক্স হ্যান্ডেলে অমিত মালব্যর প্রশ্ন, বহুমুখী আন্তর্জাতিক মহিলা আসলে কে?
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কল্যাণ জানান, সংসদ ভবনে একটি মিষ্টির দোকান খোলার প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। কীর্তির ওই প্রস্তাবের বিরোধিতা করাতেই কল্যাণের উপর ক্ষেপে যান মহিলা সাংসদ। কল্যাণকে কটূক্তি করে সিআইএসএফকে দিয়ে তাঁকে গ্রেফতার করানোরও প্রচেষ্টা করেন বলে অভিযোগ। কল্যাণ বলেন, "আমাকে বলেজেলে ঢোকাবে। আমি সাধারণ মানুষের কথা বলি। তুমি এক শিল্পপতির হয়ে অন্য় শিল্পপতিকে আক্রমণ করো।"
কল্যাণ বলেন, "আমি আরও অনেক কিছু বলতে পারি। অন্য দল থেকে তাড়িয়ে দেওয়ার পর এসেছিল। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বল, অমিত শাহের বিরুদ্ধে কেন কথা বল না? শুধু আদানি আর নরেন্দ্র মোদী, বিজেপি-র আর কারও বিরুদ্ধে বল না কেন? সুন্দরী মহিলা বলে আর ইংরেজি ফটর ফটর করলেই যা খুশি তা বলা যায় না, পুরুষকে অপমান করা যায় না।" মহিলা সাংসদ ছাড়াও এদিন কীর্তি আজাদ ও সৌগত রায়কেও বেলাগাম আক্রমণ করতে ছাড়েননি কল্যাণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications