Lok Sabha Election 2024: শনিতেই সম্ভবত মোদীর শপথ! সে দিনেই কালীঘাটে বড় বৈঠক ডাকলেন মমতা
Lok Sabha Election 2024: বিধানসভার পর লোকসভাতে বাংলায় সিগন্যাল গ্রিন! আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখল বাংলার মানুষ। ২২ থেকে এক ধাক্কায় ২৯ টি আসনে বড় জয়। আর এই ২৯ জন প্রার্থীকে নিয়েই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আর তা আগামী শনিবার বিকেলে নেত্রীর (West Bengal CM) কালীঘাটের বাড়িতেই এই বৈঠক হবে। যেখানে সমস্ত জয়ী প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। থাকবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

দেশের পাশাপাশি বাংলার ৪২ টি আসনেও মঙ্গলবার সকাল থেকে ফল প্রকাশ হয়। ব্যালট ঘোষণা হতেই ক্রমশ এগিয়ে যেতে থাকে বিজেপি। কিন্তু কিছুটা সময় গড়াতেই একের পর এক আসনে ক্রমশ পিছিয়ে পড়ে বিজেপির প্রার্থীর। এমনকি ১৯ এর নির্বাচনের ফলাফলকেও ধরে রাখতে পারল না। একেবারে ১২ তে নেমে এল বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা। তৃণমূল প্রার্থীদের কাছে হারলেন একের পর এক বঙ্গ বিজেপির বড় মুখ। কোনও রকমে গড় সামলালেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার।
আর এই ফলাফল সামনে আসতেই বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাড়িতে দীর্ঘক্ষণ দু'পক্ষের মধ্যে বৈঠক হয়। একাধিক বিষয় সেখানে উঠে এসেছে বলে জানা গিয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ 'ইন্ডিয়া' জোটের বৈঠক। দিল্লির মসনদে কে সরকার গড়বে তা স্পষ্ট নয়। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির দিকে তাকিয়ে বিজেপি এবং বিরোধী সবাই। এই অবস্থায় আজ বুধবার সন্ধ্যায় উচ্চপর্যায়ের একটি বৈঠক হবে মোদী-শাহ বিরোধী ইন্ডিয়া জোটের।
সেখানে উপস্থিত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক শেষ হলেই কলকাতায় অভিষেক ফিরলেই নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক হবে। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এমনকি ফল নিয়েও বিশ্লেষণ হবে। পাশাপাশি জয়ী প্রার্থীদের মধ্যে রাজ্যের এক জন মন্ত্রী রয়েছেন। যিনি রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। ফলে সবদিক থেকে আগামী শনিবার কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications