ভোটে সাহায্যের আবেদন নিয়ে বিজেপি নেতার কাছে মমতা, সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল
ভোটে সাহায্যের আবেদন নিয়ে বিজেপি নেতার কাছে মমতা, সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল
নন্দীগ্রামের ভোটে সাহায্য চেয়ে বিজেপি নেতাকে ফোন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই দাবির ভিত্তিতে বিজেপি নেতা প্রলয় পাল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন দাবি করে একটি অডিও ভাইরাল রয়েছে। যদিও বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া এই ভাইরাল অডিও-র সত্যতা যাচাই করেনি।

তমলুকের বিজেপি নেতাকে ফোন মমতার
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পালকে ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রলয় পালের পরিচয় ২০১১-র পরিবর্তনের সময় তৃণমূলেই ছিলেন। পরে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন। এবারের নির্বাচনে সাহায্য চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকেই ফোন করেন বলে দাবি করা হয়েছে।

মমতা-প্রলয় পালের কথোপকথন
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে বলতে শোনা যাচ্ছে, প্রলয় তুমি ইয়ং লিডার। এবারের ভোটে যেন তিনি তৃণমূলকে সাহায্য করেন। তাতে কোনও অসুবিধা হবে না বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা বিজেপি নেতা বলেছেন, তাঁকে (মমতা) দেখেই প্রলয় পালের পরিবার রাজনীতি করেছিল। আর তিনি (মমতা) যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, সেদিন, ৫ জন ব্রাহ্মণকে ডেকে তিনি মিটিং মিছিল করেছিলেন বলে জানিয়েছেন প্রলয়। কিন্তু এত কিছু করার পরেই প্রলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায়নি। আর আম আমলে অধিকারী পরিবার তাঁকে বাঁচিয়েছিলেন বলেও জানিয়েছএন প্রলয় পাল। এই বিজেপি নেতা আরও জানিয়েছেন, তাঁর বাবার সঙ্গে শিশির অধিকারীর ৪০ বছরের সম্পর্ক।
নাম না করে শুভেন্দুকে নিশানা মমতা
এইসময় নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নন্দীগ্রামের তৎকালীন নেতা তাঁকে নন্দীগ্রামে যেতে দেয়নি। সারা মেদিনীপুরে তাদের জমিদারি চলছে বলে অভিযোগ করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে বলতে শোনা যাচ্ছে যে করেছে অন্যায় করেছে। তিনি সব খবর রাখেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রলয় পালকে বলতে শোনা যায়, তিনি দল থেকে বেরিয়ে এসেছেন। যে সময় যে দল তিনি করেন (প্রলয়) মন দিয়েই করেন। তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না বলেও জানিয়ে দেন প্রলয় পাল। প্রলয় পাল আরও বলেছেন, তাঁর পরিবারের বিরুদ্ধে এলাকায় আঙুল তোলার মতো কেউ নেই। ভবিষ্যতেও থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বলতে শোনা যায় এখন যাঁরা বিজেপি করছেন, তাঁদেরকে কি তিনি (প্রলয়) সৎ বলে মনে করেন। তখন প্রলয় উত্তর দেন, যতদিন দলকে সৎ বলে মনে করবেন, ততদিন তিনি ওই দলের সঙ্গে থাকবেন। সাহায্য না করতে পারার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ওই নেতা।

নন্দীগ্রামের বিধায়ককে নবান্নে পৌঁছে দেবেন
প্রলয় পাল এদিন সংবাদ মাধ্যমকে বলেছেন, অধিকারী পরিবারের কাছে তিনি ঋণী। অধিকারী পরিবারের জন্য তিনি লড়াই করছেন। আর নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে জিতিয়ে নবান্ন পৌঁছে দেবেন বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications