করোনা আতঙ্কের মধ্যেই ডেঙ্গুর বিপদ থেকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

করোনা আবহের মধ্যেই আরের বিপদের সামনে দাঁড়িয়ে রাজ্য। গরম বাড়তেই ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে।

করোনা ভাইরাসের বিপদের মধ্যেই আর এক বিপদের সামনে দাঁড়িয়ে রাজ্য। গরম বাড়তেই ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। তাই আগে থেকেই রাজ্যবাসীকে েডঙ্গি নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যকর্মীদের এই নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন তিনি।

করোনার মধ্যে উঁকি দিচ্ছে ডেঙ্গি

করোনার মধ্যে উঁকি দিচ্ছে ডেঙ্গি

করোনা আবহের মধ্যেই রাজ্যে উঁকি দিচ্ছে ডেঙ্গির থাবা। গরম পড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতে রাজ্যে স্বাস্থ্যকর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জাতীয় ডেঙ্গি দিবসে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জািনয়েছেন মুখ্যমন্ত্রী।

 ডেঙ্গি সতর্কতা

ডেঙ্গি সতর্কতা

করোনা আবহের মধ্যেই ডেঙ্গি নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকর্মীদের খোঁজ খবর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন পুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন স্বাস্থ্য কর্মীরা। তাতে করোনা আক্রান্তের হদিশ মেলার পাশাপাশি ডেঙ্গি আক্রান্তও চিহ্নিত করা যাবে।

 বাংলাদেশ থেকে ডেঙ্গি

বাংলাদেশ থেকে ডেঙ্গি

বাংলাদেশে হঠাৎ করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। তাই আগে থেকে ডেঙ্গি নিয়ে সতর্ক করে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ বাণিজ্যে কারণে ফের খুলে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। তাতে করোনার পাশাপশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও রাজ্যে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 হাওড়ায় ডেঙ্গি সচেতনতা

হাওড়ায় ডেঙ্গি সচেতনতা

করোনা সংক্রমণের মধ্যেই হাওড়ায় ডেঙ্গি নিয়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন পুরস্বাস্থ্যকর্মীরা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন কারোর জ্বর হয়েছে কিনা। করোনা পরীক্ষার করানোর পাশাপাশি জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গি পরীক্ষাও করানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+