রাম রাজনৈতিক চরিত্র নয়, বিজেপির ধর্মীয় উসকানিমূলক রাজনীতিকে একহাত মমতার

রামচন্দ্র কোনও রাজনৈতিক চরিত্র নন, তিনি পুরানের এর মহান চরিত্র, যাঁরা আমাদের প্রণম্য, তাঁদেরকে রাজনীতির ময়দানে নামিয়ে ছোট করবেন না।

বিজেপির ধর্মীয় উসকানির কঠোর সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ারের সরকারি জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে সাবধান করে দিলেন, 'ধর্ম নিয়ে, রাম নিয়ে রাজনীতি করবেন না। রামচন্দ্র কোনও রাজনৈতিক চরিত্র নন, তিনি পুরানের এর মহান চরিত্র, যাঁরা আমাদের প্রণম্য, তাঁদেরকে রাজনীতির ময়দানে নামিয়ে ছোট করবেন না।'

রাম রাজনৈতিক চরিত্র নয়, বিজেপির ধর্মীয় উসকানিমূলক রাজনীতিকে একহাত মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'আমরা রামের পুজো করি, রাবণের নয়। আমরা সীতা মায়ের পুজো করি, কৈকেয়ীর নয়। আর সব থেকে বড় কথা- এঁরা কেউই রাজনৈতিক চরিত্র নয়। কেন তাহলে তাঁদেরকে নিয়ে টানাটানি। বিজেপি এভাবেই ধর্মের তাস খেলে চলেছে বিজেপি। জাতি দাঙ্গা লাগাতে চাইছে।'

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, 'আজ অসমে বিভেদের রাজনীতি শুরু করেছে বিজেপি। কাল বাংলায় করবে। কিন্তু সাবধান, ওই দাঙ্গার রাজনীতি বরদাস্ত করবে না বাংলা। বাংলাকে যদি ভালো রাখতে পারি, অসমকেও ভালো রাখতে পারব। অন্যায় হলে তার প্রতিবাদ চলবেই।'

উল্লেখ্য, সোমবারই বীরভূমে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ব্রাহ্মণ সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করেছেন। বার্তা দিয়েছেন, বিজেপির কাছে তিনি হিন্দুত্ব শিখবেন না। এবার তাঁর নেত্রী বিজেপিকে হিন্দুত্ব নিয়ে খোঁচা দিলেন। বললেন, 'রামচন্দ্রের মতো চরিত্রকে রাজনীতির ময়দানে নামিয়ে কালিমালিপ্ত করার কোনও অর্থ হয় না। বাংলার মানুষ এই নোংরা রাজনীতিকে ক্ষমা করবে না। বিজেপি সছিক সময়েই এর জবাব পেয়ে যাবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+