১ লাখ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ! পঞ্চায়েতের আগে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ লাখ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানালেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই এহেন ঘোষণা তাঁর।
শিক্ষক থেকে শুরু করে একাধিক সরকারি দফতরে এই নিয়োগ করা হবে। আর এই ঘোষণায় রাজ্যে কর্মসংস্থানে জোয়ার তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিকমহল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, নিয়োগে জোর দিচ্ছে রাজ্য সরকার। আর সেই মতো একাধিক সরকারি দফতরে এই নিয়োগ করা হবে।

আর সেই মতো কোন কোন ক্ষেত্রে কত নিয়োগ করা হবে সে বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে ১ লাখ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে। এজন্যে ১১ হাজার শূন্যপদ প্রাথমিকে নিয়োগ করা হবে। ১৪ হাজার ৫০০ শূন্যপদ উচ্চ প্রাথমিকে।
পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদেও নিয়োগ করা হবে বলেও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে প্রায় শূন্যপদ ২২০০ বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি শুল্ক দফতরে তিন হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে গ্রুপ ডি এবং সি পদেও।
আর সেই মতো ১২ হাজার শূন্যপদ গ্রুপ ডি'তে অন্যদিকে তিন হাজার শূন্যপদ রাজ্য সরকারের গ্রুপ সি'তে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চিকিৎসক হিসাবে ২০০০ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি নার্স হিসাবে সাত হাজার, দু'হাজার কমিউনিটি হেল্থ ওয়ার্কার, সাত হাজার আশা কর্মী, অঙ্গনওয়ারি পদের জন্যে ৯ হাজার ৪৯৩ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান। তাঁর ঘোষণা অনুযায়ী অঙ্গনওয়ারি হেল্পার হিসাবে ১৩ হাজার ৯২৬ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি রাজ্য সরকারের আরও বেশ কয়েকটি দফতরের জন্যে আরও ১৭ হাজার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত কয়েকদিন আগেই নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য থেকে পুলিশ সমস্ত ক্ষেত্রেই এই নিয়োগ কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন প্রশাসনিক প্রধান।
তবে এই নিয়োগকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা। তাদের কথায়, পঞ্চায়েতের আগে আবার একটা প্রলোভন দেখালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কাটমানি সহ টাকা নিয়ে নিয়োগের রাস্তা তৈরি করে দিলেন বলেও কটাক্ষ বিজেপি সহ বিরোধীদের।












Click it and Unblock the Notifications