পহেলগাঁও'য়ে জঙ্গিদের গুলিতে নিহত তিন বাঙালির পরিবারকে ১০ লাখ করে দেবেন মমতা! পাবে শহিদের পরিবারও
Ex Gratia for Pahalgam Victims: জঙ্গি হানায় নিহত তিন বাঙালির পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM)। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ যায় বাঁশদ্রোনির বাসিন্দা বিতান অধিকারী, বেহালা সখেরবাজারের সমীর গুহ এবং পুরুলিয়া মণীশ রঞ্জন মিশ্র। এই তিনজনের পরিবারকেই ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার।
এদিন নবান্নে এক বৈঠকে এমনটাই ঘোষণা (Ex Gratia for Pahalgam Victims) করেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee) । অন্যদিকে অন্যদিকে এই ঘটনায় জঙ্গিদের খতম করতে শহিদ হতে হয়েছে বাংলার ঝন্টু শেখকে। আজ শনিবার তেহট্টে তাঁর কফিন বন্দি দেহ পৌছয়। শহিদের পরিবারের সঙ্গেও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও এদিন জানান তিনি।

বলেন, শহিদ ঝণ্টু শেখের মায়ের সঙ্গে কথা হয়েছে। সবটাই জেনেছেন। আর তাই মানবিক ভাবে শহিদের স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়া হবে।
আর তা অবশ্যই আইন মেনেই দেওয়া হবে বলে এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি শহিদের সন্তানকে কলকাতার কোনও স্কুলে ভর্তি করা যায় কিনা সেই কথাও এদিন জানান। এজন্য মুখ্যসচিবকে বিশেষ দায়িত্ব দেন মুয়খ্যমন্ত্রী। অ
ন্যদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছেন তিনি। ছেলের মৃত্যুর খবর কানে আসার পর থেকেই অসুস্থ তাঁরা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ফোনের কথা বলে শারীরিক খোঁজ নেন। বলেন, বিতানের বাবা খুবই অসুস্থ। ফলে আজই তাঁকে স্বাস্থ্যসাথীর একটা কার্ড করে দেওয়ার নির্দেশ দেন।
একই সঙ্গে বাবা-মা এবং স্ত্রীকে পাঁচ লাখ টাকা করে ভাগ করে দেওয়া হবে বলেও জানান। একই সঙ্গে বিতান অধিকারীর বাবার জন্য ১০ হাজার টাকার পেনশন দেওয়া হবে বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, বিতানের পাঠানো টাকাতেই ওষুধ কেনা থেকে শুরু করে সব চলত। সব ভেবেই এই সিদ্ধান্ত।
বলে রাখা প্রয়োজন, জঙ্গি হামলায় প্রয়াত বিতানের বাবা মা'য়ের ওষুধের দায়িত্ব ইতিমধ্যে নিয়েছেন তৃণমূল বিধায়ক রত্না চটট্টোপাধ্যায়। পহেলগাঁও'য়ের ঘটনায় ইতিমধ্যে কড়ফা নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্য্যায়। পাশাপাশি কড়া শাস্তির কথাও বলেছেন। তবে আর্মি থাকা স্বত্বেও কীভাবে এই ঘটনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন।












Click it and Unblock the Notifications