Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুধু গরুতেই আটকে নেই! প্রভাবশালী এই তৃণমূল নেত্রীর কীর্তি শুনলে চমকে উঠবেন আপনিও, জানেন কী ঘটিয়েছেন?

West Bengal News: গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতে নাম জোরালো মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার। নিজের পরিবারের চাকরিরত বাবা,স্বামী সহ প্রায় ১৩জন সদস্যের নাম অন্তদয় খাদ্য তালিকায়। এমনকি সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণের অভিযোগ তুলে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ এক প্রতিবন্ধী মহিলার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিডিও অনুপ চক্রবর্তীর।ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য তথা এনায়েতপুর পশ্চিম পাড়ার বাসিন্দা আঞ্জুম সাগিরা, স্বামী আবু তালেব পেশায় বিদ্যুৎ দপ্তরের কর্মী। অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির প্রদান করা সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষন করেন তিনি। শুধু তাই নয়, ইতিমধ্যে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Govt) খাদ্য দফতরের অন্তদ্বয় তালিকায় নাম রয়েছে তাঁর পরিবারের প্রায় ১৩ জন সদস্যের। যার মধ্যে রয়েছে চাকুরীরত বাবা থেকে শুরু করে স্বামী,দাদা ভাই সহ অন্যান্য সদস্যের নাম (West Bengal News)।

tmc flag

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এনায়েতপুরের প্রতিবন্ধী বৃদ্ধা কোহিনুর খাতুন দ্বারস্থ হয় মানিকচকের বিডিওর। লিখিত অভিযোগ করেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরার বিরুদ্ধে। বিগত বছরই ঠিক একইভাবে মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে দুঃস্থদের গবাদি পশু প্রদানের তালিকায় নাম ছিল আঞ্জুম সাগিরার।

এমনকি তাঁর স্বামীকে গবাদি পশু তুলে দেন স্বয়ং পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল। সেই সময়ও একই ভাবে জোর বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবার। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা আঞ্জুম সাগিরা। তিনি বলেন, তিনি এই বিষয়ে কিছু জানেনা।

বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন দক্ষিণ মালদহের জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যদি দুর্নীতিগ্রস্ত নেতাদের পুরস্কৃত করেন অবশ্যই সেই পুরস্কারে বিজয়ী হবেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরা।

অন্যদিকে মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। যদি বিষয়টি সত্যি হয় তাহলে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। তৃণমূল একেবারে এই সমস্ত ঘটনাকে প্রশ্রয় দেয় না। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই সব দিক থেকে একেবারে কড়া। ফলে দোষী হলে আইন মেনে ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই বার্তাই দেন এদিন তৃণমূল নেত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+