Malda: উড়োফোনে ২০ লক্ষ টাকা দাবি, না দিলে মালদহে খুনের হুমকি তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণকে!

Malda: মালদহে দুষ্কৃতীমূলক কার্যকলাপ অব্যাহতই। এবার তৃণমূল নেতাকে (TMC Leader) সরাসরি খুনের হুমকি (Murder Threat)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krishnendu Narayan Chowdhury) উড়ো ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা।

সূত্রের খবর, বৃহস্পতিহবার রাতে কৃষ্ণেন্দুনারায়ণের ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজ না দেখায় শুক্রবার রাজ্য তৃণমূলের সহ সভাপতিকে সকালেই ফোন করে খুনের হুমকি দেওয়া হয়। ডি কোম্পানির নাম করে তৃণমূল নেতার থেকে ২০ লক্ষ টাকা দাবি করা হয়।

tmc money

২০ লক্ষ টাকা না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে দেখে নেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই স্বাভাবিকভাবেই আতঙ্কিত কৃষ্ণেন্দুনারায়ণ। ইতিমধ্যেই তৃণমূল নেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেতা। উড়োফোনে হিন্দি ভাষায় হুমকি দেওয়া হয়। তার আগে মেসেজও পাঠানো হয় ভাঙা ভাঙা হিন্দি উচ্চারণে এসএমএসের ভাষায়।

সূত্রের খবর, যে নম্বর থেকে মেসেজ করা হয়েছিল, সেই নম্বর থেকেই ফোন আসে। হিন্দিতে ফোনে 'ডি কোম্পানির' তরফে প্রদীপ বলে পরিচয় দেয় অভিযুক্ত। তাতে বলা হয়, "২০ পেটি ভেজ দো। নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।" ২০ পেটি অর্থাৎ ২০ লক্ষ নগদ টাকার বাক্স পাঠাতে বলা হয়েছে বলেই অনুমান পুলিশের। কথোপকথনের রেকর্ডিংও শোনান তৃণমূল নেতা।

প্রসঙ্গত, অপরাধের খবরে বারবার শিরোনামে আসছে মালদহ। বছরের শুরুতেই ২ জানুয়ারি মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছিলেন। ইংরেজবাজার শহরে রীতিমতো ধাওয়া করে প্রকাশ্যে খুন করে দেওয়া হয় দুলাল সরকার ওরফে বাবলাকে। এরপর প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা হাসা শেখকে খুন করা হয়। আর এবার তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। পুলিশের তৎপরতা নিয়ে ফের একবার প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+