আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে ভাইরাল ভিডিও প্রকাশ মহুয়া মৈত্রর, তীব্র আক্রমণ অখিলেশ যাদবেরও

দ্বিতীয় দফার নির্বাচনের পূর্বে আলোচনায় উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা। 'সিংঘম’ নামে পরিচিত এই 'এনকাউন্টার স্পেশালিস্ট’ বাংলায় আসার পর থেকেই হইচই ফেলে দিয়েছেন। তাঁকে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এসে দায়িত্ব গ্রহণের পরই তাঁর ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারকে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা।

সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারকে আইপিএস অজয় পাল শর্মার হুঁশিয়ারির একটি ভিডিও ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পুলিশ পর্যবেক্ষককে জাহাঙ্গিরের বাড়ির কাছে গিয়ে তাঁর পরিবারের উদ্দেশে কঠোর বার্তা দিতে দেখা যায়। ভিডিওতে 'সিংঘম’কে বলতে শোনা যায়, "সবাই কান খুলে শুনে রাখুন, কোনো ঝামেলা করলে তার তেমন চিকিৎসা হবে। পরে কাঁদতে এসো না। এখনই বলে দিয়ে গেলাম।"

এরপর তিনি আরও যোগ করেন, "তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব।" এই হুমকি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানিয়েছে।

তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেল থেকে অজয় পাল শর্মার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলি প্রকাশ্যে এনেছে। এর মধ্যে ছিল টাকার বিনিময়ে পোস্টিং এবং মহিলাদের সঙ্গে বিয়ের নাম করে প্রতারণার মতো বিষয়গুলি। এরই মাঝে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আইপিএস অফিসারের একটি গোপন ভিডিও প্রকাশ করে আক্রমণে যোগ দিলেন। যদিও ওয়ানইন্ডিয়া বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

মহুয়ার পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, আলো-আঁধারি স্থানে স্বল্পবসনা এক লাস্যময়ীর সঙ্গে নাচেগানে মত্ত এই 'সুপার কপ’। এই ভিডিও পোস্ট করে মহুয়া অজয় শর্মাকে 'ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ সম্বোধন করেছেন। তিনি লেখেন, "আপনাকে ফান্টা স্টাইলে আনন্দ করতে দেখে ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। তবে মনে রাখবেন, বাংলায় সবসময়ই তৃণমূল।"

এরপর আরও একটি নাচের ভিডিও প্রকাশ করে মহুয়া মৈত্র কটাক্ষ করে লেখেন, "আশা করি, আপনার পুলিশিং দক্ষতা নাচের দক্ষতার চেয়ে ভালো।" এই ভিডিওগুলি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও অজয় পাল শর্মার সমালোচনা করেন। এক্সে পোস্ট করে তিনি বলেন, "নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত উত্তরপ্রদেশের একজন সিনিয়র পুলিশ অফিসারের এই কুরুচিকর ভিডিও প্রকাশ্যে আসায় সেই রাজ্যের সরকার ও প্রশাসনের ভাবমূর্তি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।"

অখিলেশ যাদব আরও যোগ করেন, "পাশাপাশি বিজেপি সরকারের তথাকথিত 'নারী সম্মান' ও 'নারী বন্দনা'র দাবিগুলোর মুখোশও মহিলাদের সামনে সম্পূর্ণভাবে খুলে গেছে।" এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক ক্রমশ আরও তীব্র হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+