Maheshtala: মহেশতলার ঘটনায় ব্যর্থতা স্বীকার পুলিশের, গ্রেফতার ৪১, এনআইএ চেয়ে হাইকোর্টে শুভেন্দু

মহেশতলায় একটি শিব মন্দিরের সামনে দোকান নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদে একটি তুলসী মঞ্চ তৈরি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে এলাকায় অশান্তি শুরু হয় বলে পুলিশ কর্তারা এদিন সবিস্তারে ঘটনাক্রম জানিয়েছেন।

ডায়মন্ডহারবার পুলিশ জেলার তরফে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, তুলসী মঞ্চকে কেন্দ্র করে সূত্রপাত হওয়ার পরই মহেশতলায় হিংসা ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করেছে এবং বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত এখনও চলছে এবং বাড়তে পারে অভিযুক্তের সংখ্যাও।

পুলিশ সূত্রে খবর, একটি সম্প্রদায়ের মানুষ তুলসী মঞ্চ তৈরির প্রতিবাদ জানাতে ডেপুটেশন দিতে এসেছিলেন। যেখান থেকে পরবর্তীকালে হিংসা ছড়ায়। শিব মন্দির ও তুলসী মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বর্তমানে এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং দশটি পুলিশ পিকেট বসানো হয়েছে। রবীন্দ্রনগর থানা এলাকায় জারি রয়েছে কার্ফু। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবারের ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ার কথা পুলিশ স্বীকার করেছে। তবে জানানো হয়েছে, পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ডায়মন্ডহারবার পুলিশ এই বিষয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

এসপি বলেন, "পুলিশ বাড়াবাড়ি করেনি, যেটুকু প্রয়োজন সেটুকুই করা হয়েছে। আরও গ্রেফতার বাড়বে। পুলিশ সময়েই অ্যাকশন নিয়েছে। কোনও ধর্মান্ধতা বরদাস্ত করা হবে না। দল, ধর্ম, পরিচয় নির্বিশেষে কাউকে রেয়াত করা হবে না।"

অন্যদিকে মহেশতলার ঘটনাকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী তদন্তভার এনআইএ-র হাতে দেওয়ার আবেদনও করেছেন তিনি। আদালত আবেদন শুনে মামলাও গ্রহণ করেছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+