Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শোভন-বৈশাখীর ফ্ল্যাটে হঠাৎ আবির্ভাব তৃণমূল বিধায়ক মদন মিত্রের, কোন সমীকরণ নেপথ্যে

শোভন-বৈশাখীর ফ্ল্যাটে হঠাৎ আবির্ভাব তৃণমূল বিধায়ক মদন মিত্রের, কোন সমীকরণ নেপথ্যে

নেহাত পুজো তাই, নতুবা বিস্তর জল্পনা হত মদন মিত্রের এভাবে শোভন-বৈশাখীর বাড়িতে হাজির হওয়া নিয়ে। তবু কম চর্চা হচ্ছে না। শোভন-বৈশাখীর বাড়িতে মদনের আবির্ভাবের ছবি মুহূর্তে ভাইরাল। কিন্তু কেন তিনি এলেন? শুধুই কি পুজোর আড্ডা? রাজনৈতিক কোনও সমীকরণ কি নেই এর মধ্যে। আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তি যখন রাজনীতি তো থাকবেই!

এখনও রাজনীতি নয়, তাঁরা শুধু উৎসবে মাতোয়ারা

এখনও রাজনীতি নয়, তাঁরা শুধু উৎসবে মাতোয়ারা

বাংলার জনপ্রিয় এক নিউজ চ্যানেলের মহাষষ্ঠীর স্পেশ্যাল অনুষ্ঠান। তবু কৌতুহলের শেষ নেই। ফেসবুক পেজ ভরে গিয়েছে। ভাইরাল সব ছবি। মদন গিয়েছেন শোভন-বৈশাখীর ঘরে। তারপর গান, নাচ, আড্ডা। পুরো জমজমাট। কিন্তু রাজনীতি? প্রশ্ন কিন্তু থেকেই গেল। উত্তর অজানা। কারণ শোভন-বৈশাখী এখনও রাজনীতিতে সক্রিয় নয়। তাঁরা শুধু উৎসবে মাতোয়ারা।

মদন মিত্র গাইলেন, আর নাচলেন বৈশাখী, শোভনও

মদন মিত্র গাইলেন, আর নাচলেন বৈশাখী, শোভনও

হঠাৎ বেজে শোভন-বৈশাখীর ঘরের কলিং বেল। দরজা খুললেন বৈশাখী বন্যোোভপাধ্যায়। আর দরজা খুলেই অবাক বৈশাখী। সামনে দাঁড়িয়ে সেই চিররক্ষিম মানুষটা। শোভন-বৈশাখীর সংসারে হাজির হয়ে তিনি জমিয়ে দিলেন পুজোর গল্পগুজব, আড্ডা। মদন মিত্র গাইলেন, আর নাচলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নাচালেন শোভন চট্টোপাধ্যায়কেও। সে এক রঙিন দৃশ্য!

রাজনৈতিক ভাবনা পুজোর আবহেও ফিরে ফিরে আসছে

রাজনৈতিক ভাবনা পুজোর আবহেও ফিরে ফিরে আসছে

মদনের সঙ্গে শোভন-বৈশাখীর আড্ডা জমল। জমজমাট আসর এক কথায় হিট। কিন্তু কৌতুহল রয়েই গেল। অবশ্যই সেই কৌতুহল রাজনীতির। বারান্দর ফটোসেশন, ও লাভলি, সঙ্গে বৈশাখীর নাচ- সব মজুত থাকলেও রাজনৈতিক ভাবনা পুজোর আবহেও ফিরে ফিরে এসেছে। নতুন করে গুঞ্জন শুরু হয়ে গেল এই জমজমাট আসরের পর।

শোভন আবার দিদির কাননে ফিরে যাওয়ার পথে, কিন্তু

শোভন আবার দিদির কাননে ফিরে যাওয়ার পথে, কিন্তু

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রের রাজনৈতিক পথ আলাদা হয়েছে অনেকদিনই। অনেক বাধা-বিপত্তি এসেছে, তবু মদন মিত্র তৃণমূল ছাড়েননি। আর শোভন একটা সময় কোণঠাসা হয়ে তৃণমূলকে অতীত করে দিয়েছিলেন। ভিড়েছিলেন বিজেপিতে। কিন্তু দিদির কাননের সেখানে মন বসেনি। শোভন আবার দিদির কাননে ফিরে যাওয়ার পথে হেঁটেছেন।

ফের এক ফ্রেমে মদন-শোভন, বেশ কাটল খানিকক্ষণ

ফের এক ফ্রেমে মদন-শোভন, বেশ কাটল খানিকক্ষণ

দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মান-অভিমানের পালা মিটলেও এখনও শোভনকে দেখা যায়নি তৃণমূলে। শোভন এখনও রাজনৈতিক অন্তরালে রয়ে গিয়েছেন। ফের তিনি প্রকট হয়েছেন পুজোর মরশুমে। আবার দুর্গাপুজো উৎসবে এই শুটিং তাঁদের মিলিয়ে দিল। ফের এক ফ্রেমে ধরা পড়লেন মদন-শোভন। বেশ খানিকক্ষণ সময় কাটল মজা-আনন্দে।

শুধু হাসি-গান, রাজনৈতিক সমীকরণ হাতড়াতে থাকুক উৎসুকরা

শুধু হাসি-গান, রাজনৈতিক সমীকরণ হাতড়াতে থাকুক উৎসুকরা

রাজনৈতিক বিশেষজ্ঞরা যা ভাবার ভাবুক, যা জল্পনা বা সমীকরণ রচনা করার করুক, মদন-শোভনরা পুজোর আন্দে মাতোয়ারা হলেন। রাজনীতিতে কী হয়, তা দেখা যাবে পুজোর পর। এই কটা দিন আনন্দ-আহ্লাদ, হাসি-গান, মজা আর খুনশুটি নিয়ে কাটাক বাঙালি। রাজনৈতিক সমীকরণ হাতড়াতে থাকুক উৎসুকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+