Madan Mitra: 'তৃণমূল কর্মীরা জানেন কোথায় কোন মিক্সচার দিতে হবে', ভোটের আগে ফের ফর্মে মদন মিত্র

শেষ দফা ভোটের আগে জেগে উঠলেন মদন মিত্র। নির্বাচনী প্রচারে এবার তাঁকে দেখা যায়নি। কিন্তু ভোটের আগের দিন হঠাৎ করে ফের ফর্মে দেখা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ককে। কামারহাটির িবধায়কের মুখে শোনা গেল দমদম দাওয়াইয়ের কথা।

মদন মিত্র এদিন বলেছেন, তৃণমূল কর্মীরা জানেন কোথায় কি দাওয়াই দিতে হবে। কোথায় কোন মিক্সচার দিতে হবে সেটা তৃণমূল কর্মীরা জানেন। মদন মিত্রের এই মন্তব্যের পরেই রাজনৈতিক পারা চড়েছে। এদিকে আবার বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষের মুখে শোনা গেল কেষ্টর চড়াম চড়াম দাওয়াই।

Madan Mitra

মদন মিত্র বলেথেন, 'দমদম মানে দাওয়াই ধোলাই তো বলছি না। তবে কোথায় কোন মিক্সচার দিতে হবে তা তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাল করে জানেন'। এমনকী কেন্দ্রীয় বাহিনী বেশি বাড়াবাড়ি করলে তাকে শিক্ষা দিতেও ছাড়বে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। এর আগে একুশের বিধানসভা ভোটেও একাধিক বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল মদন মিত্রকে।

লোকসভা ভোটের একেবারে শেষ পর্যায়ে ফের ফর্মে দেখা গেল মদন মিত্রকে। তিনি কেন্দ্রীয় বাহিনীকে ORS দাওয়াই দেওয়ার পরামর্শ দিয়েছেন। মদনের একটি বার্তাতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি কটাক্ষ করে বলেছেন, বেশ তো গান বাজনা নিয়ে ছিলেন হঠাৎ করে কী হল তৃণমূল কংগ্রেস বিধায়কের।

রাত পোহালেই শেষ দফার ভোট গ্রহণ। কলকাতা সহ দুই ২৪ পরগনায় এক ঝাঁক হভিওয়েট প্রার্থীদের ভাগ্য পরীক্ষা আগামীকাল। কলকাতাবাসী আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করবেন। দমদম লোকসভা কেন্দ্রে এবারও প্রার্থী সৌগত রায়। সৌগত রায়ের সঙ্গে মদন মিত্রের খুব একটা যে সদভাব আছে তা নয়। মদন মিত্রকে দেখাও যায়নি সৌগত রায়ের প্রচারে। এমনকী কামারহাটিতেও তাঁকে দেখা যায়নি তেমন প্রচার মিছিলেন।

হঠাৎ করে গতকাল ফের ফর্মে দেখা গিয়েছে তাঁকে। কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ার করে মদন মিত্র বলেছেন, 'কেন্দ্রীয় বাহিনী, তারাও তো মানুষ। মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমি তাঁকে ORS দেওয়ার পক্ষে। কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে বড় বড় ওই লাঠি দিয়ে, স্টেইন গান দেখিয়ে আমাদের স্টলে এসে বলবে ORS দাও, তাই হয় নাকি! লাঠি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূলের ছেলেদের আছে।'

প্রসঙ্গত উল্লেখ্য শেষ দফার ভোটের বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৯৬৭ কোম্পানি বাহিনী তিন জায়গায় মোতায়েন থাকে। তার সঙ্গে বুথে বুথে ওয়েব কাস্টিং নিয়েও কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরা বন্ধ হয়ে গেলে ভোট বন্ধ হয়ে যাবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারকে। এবং ওয়েব কাস্টিং করার দায়িত্ব প্রিসাইডিং অফিসারের। কোনও কারণে ক্যামেরা বন্ধ হলে জবাব দিতে হবে প্রিসাইডিং অফিসারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+