দেদারে ছাপ্পাভোটের অভিযোগ, তৃণমূল সমর্থকদের হুমকি, বয়ালে তুমুল উত্তেজনা, মমতা বুথে ঢুকতেই জয় শ্রীরাম স্লোগান
দেদারে ছাপ্পাভোট, তৃণমূল সমর্থকদের হুমকি, বয়ালে তুমুল উত্তেজনা, মেঠোপথেই হুইল চেয়ারে ময়দানে মমতা
নন্দীগ্রামের বয়ালে তুমুল উত্তেজনা। বয়াল ১ ও ৭ নম্বর বুথ পরিদর্শনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে এই দুটি বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী সমর্থকদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেখানকার ভোটাররা অভিযোগ করেছেন তাঁদের বুথে যেতে দেওয়া হচ্ছে না। ভয় দেখানো হচ্ছে। বাড়ি গিয়ে ভয় দেখিয়ে আসা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৭ নম্বর বুথে পরিদর্শনে যান। বুথের ১০০ মিটারের মধ্যে তুমুল উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

বুথে মমতা
সকাল থেকে ভোট দিতে যাওয়ার সময় থেকে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। সেখবর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন। ১৪৪ ধারার মধ্যেই গ্রামবাসীরা জমায়েত করতে শুরু করেন। কার্যত হাতের বাইরে চলে যাচ্ছে নন্দীগ্রামের বয়ালের পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় মেঠো পথ দিয়ে হুইল চেয়ারে সেখানে পৌঁছন। তাঁর সামনেই জয় শ্রীরাম স্লোগান িদতে শুরু করেন কয়েকজন। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুথের ভেতরে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে যান।

বুথের বাইরে উত্তেজনা
এদিকে বাইরে একটি পাড়া কার্যত দু ভাগ হয়ে িগয়েছে। একে অপরের বিরুদ্ধে ভোট দিতে না দেওয়ার অভিযোগ করেছেন। এক পক্ষের অভিযোগ বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে তাঁদের বাঁধা দেওয়া চেষ্টা চলে যাচ্ছে। ইট এবং বাঁশ নিয়ে গ্রামবাসীরা জড়ো হচ্ছে।পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনীর এখনও কোথাও কোনও হদিশ মেলেনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মধ্যে অশান্তি ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।

জয় শ্রীরাম স্লোগান
বয়ালে মমতা বুথে ঢুকতেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। দুই পক্ষ ইট, বাঁশ নিয়ে সংঘর্ষের প্রস্তুতি শুরু করে দেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বয়ালে বুথে আটকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ ঘটনাস্থলে পৌঁছেছে। বুথের ১০০ মিটারের মধ্যে প্রায় যুযুধান বিজেপি-তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তাঁরা একে অপরকে টার্গেট করে রয়েছে। মাঝে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। বহিরাগতরা সেখানে এসে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

ভোটিং বন্ধ
বুথের ভেতর ও বাইরে উত্তেজনা থাকায় বয়ালের ৭ নম্বর বুথে ভোট প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে গিয়েছে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক না হলে এরিয়া ডমিশেন শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা।












Click it and Unblock the Notifications