'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন?

আগে থেকেই নির্ধারিত সূচি মেনেই আজ (শুক্রবার) বিমানে করে অন্ডালের উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রার ঠিক আগে তিনি বিমানবন্দরে দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হন। বিশেষ করে রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস অন্য জায়গায় পাঠানো নিয়ে আপত্তি জানান মমতা। তাঁর আশঙ্কা যে, ভোটের আগে প্রশাসনিক বদলির সুযোগ নিয়ে রাজ্যের গ্যাস বাইরে অন্য কোনো পাঠানো হতে পারে।

মমতার স্পষ্ট বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষদের প্রয়োজন না মেটানো পর্যন্ত এই গ্যাস অন্য কোথাও দেওয়া একদমই উচিত নয়। কারণ, নির্বাচনের সময়ে আলাদা রাজ্য থেকে অনেক কর্মী এবং নিরাপত্তা বাহিনী আসবেন, আর তাঁদের জন্য গ্যাসের ব্যবস্থা করতে গিয়ে স্থানীয়দের যেন কোনোরকম সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টাই নিশ্চিত করতে চান তিনি।

তিনি আরও জানান যে, প্রয়োজন পড়লে যাতে সাধারণ মানুষ বিকল্প জ্বালানি ব্যবহার করতে পারেন সেই কারণে কেরোসিনের সরবরাহ আগের থেকে কিছুটা বাড়ানো হয়েছে। তিনি এও উল্লেখ করেন যে, এখন অধিকাংশ পরিবার গ্যাসের উপরেই নির্ভরশীল।

জ্বালানি পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও কটাক্ষ করেছেন মমতা। তাঁর দাবি, আগে দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পরে তা সামান্য পরিমানে কমিয়ে বড় সাফল্য হিসেবে দেখানো হচ্ছে। এর পাশাপাশি ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ যে, এখনও সম্পূরক তালিকা পুরোপুরি ভাবে প্রকাশ না হওয়ার কারণে স্বচ্ছতা নিয়েও অনেক সন্দেহ তৈরি হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ গতকাল খারাপ আবহাওয়ার কারণে তাঁর বিমানের অবতরণে দেরি হয়ে যায়। সেই প্রসঙ্গ টেনে তিনি পাইলটের প্রশংসাও করেন। তিনি জানান যে, সম্পূর্ণ পরিস্থিতি দক্ষতার সঙ্গেই সামাল দেওয়া হয়েছে।

ভোটের আগে জ্বালানি থেকে নির্বাচন, একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+