শনিবারের থেকে আরও নামল কলকাতার তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গার তাপমাত্রা সামান্য বাড়লেও, উত্তর-পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস রাজ্যে ঢুকছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা হলেও আলাদা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের এই ওঠানামা বন্ধ হবে ন

দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গার তাপমাত্রা সামান্য বাড়লেও, উত্তর-পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস রাজ্যে ঢুকছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা হলেও আলাদা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের এই ওঠানামা বন্ধ হবে না বলেই অনুমান আবহাওয়া দফতরের।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস গত কয়েকদিনের মতোই। বলা হয়েছে, ২৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

শৈত্যপ্রবাহ চলবে

শৈত্যপ্রবাহ চলবে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী আরও দুদিন পূর্ব রাজস্থানে বিচ্ছিন্ন কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ চলবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪-৫ দিন বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কেরল, উপকূল ও দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৪.৩ (১১.৬)
বহরমপুর ১৪ (১৪.২)
বাঁকুড়া ১৪.৩ (১৪.৪)
বর্ধমান ১৫.৪ (১৩.৮)
কোচবিহার ১৩.১ (১৩.৭)
দার্জিলিং ১০.৫ (৯.৪)
কালিম্পং ১১.৮ (১১.৮)
দিঘা ১৫.১ (১৪.৪)
কলকাতা ১৬.৫ (১৬.৭)
দমদম ১৭.৯ (১৭.৭)
কৃষ্ণনগর ১৫.২ (১৫.৪)
মালদহ ১৮.৩ (১৭.৬)
মেদিনীপুর ১৫.৩ (১৫.১)
শিলিগুড়ি ১৫.৮ (১৫)
শ্রীনিকেতন ১২.৮ (১৩)
সুন্দরবন ১৭.৫ (১৯)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (২৯.৭)
বর্ধমান (২৯)
কোচবিহার (২৯.৯)
দার্জিলিং (১৮.৬)
কালিম্পং (১৮)
দিঘা (৩০.৮)
কলকাতা (২৮.৭)
দমদম (২৮.৬)
কৃষ্ণনগর (২৯.২)
মালদহ (২৮.৬)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (৩০.২)
শ্রীনিকেতন ( ২৮.১)
সুন্দরবন (২৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+