'মনে হচ্ছে জয় শাহ বিশ্বকাপ জিতিয়েছেন', খোঁচা দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ
এবার টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতেছে। ফাইনাল জেতার পর ক্রিকেটারদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন জয় শাহ। ক্যামেরায় একের পর এক মুহূর্ত বন্দি হচ্ছিল। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামেও জয় শাহকে খোশমেজাজে দেখা যায়। সেই বিষয় নিয়েই এবার খোঁচা দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।
কীর্তি আজাদ ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। তিনি এখন তৃণমূলের বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদও। ফলে তাঁর লেখা বিষয়ে এখন রাজনৈতিক মূল্য রয়েছে। জয় শাহকে খোঁচা দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। ফলে রাজনৈতিকভাবেই এই বিষয়টি মনে করা হচ্ছে।

টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন জয় শাহ। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের সঙ্গে আনন্দে মাতেন তিনিও। ট্রফি হাতেও উচ্ছ্বসিত ছিলেন তিনি। মাঠ, ড্রেসিং রুম, হোটেল একাধিক জায়গায় জয় শাহের উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে।
সহ সভাপতি রাজীব শুক্লাকেও উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে। তিনি ভারতীয় ক্রিকেটের সহ সভাপতি পদে রয়েছেন। তিনি আবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতা। জয় শাহের পাশাপাশি তাঁকেও নিশানা করেছেন কীর্তি আজাদ। আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷
তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এক্স হ্যান্ডেলে রোহিত শর্মাদের বিশ্বকাপ জয়ের ছবি শেয়ার করেছেন। সেখানে টিম ইন্ডিয়ার সঙ্গে জয় শাহ, রাজীব শুক্লাও আছেন। আর সেই ছবিকে সামনে রেখেই খোঁচা দিয়েছেন কীর্তি। " এই ছবি দেখে মনে হচ্ছে অমিত শাহের ছেলে জয় শাহ ও রাজীব শুক্লাই বিশ্বকাপ জিতিয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা পার্শ্ব চরিত্র৷" এমনই লিখেছেন তিনি৷
Actually #WorldCup is won by @JayShah s/o @AmitShah and by @ShuklaRajiv. @ImRo45 @imVkohli and Indian team are just sidekicks. Nowhere in the world officials are allowed to sit with the team during felicitations.
— Kirti Azad (@KirtiAzaad) July 4, 2024
shameless opportunists pic.twitter.com/OmEXaX6yPr
তিনি আরও লিখেছেন, " বিশ্বের আর কোথাও দলকে সম্মান জানানো সময় বোর্ড কর্তাদের দলের সঙ্গে বসার সুযোগ দেওয়া হয় না।" নির্লজ্জ, সুবিধাবাদী বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ।
বিজেপি - তৃণমূল রাজনৈতিক কটাক্ষ চলছেই। এবার কীর্তি আজাদের এই এক্স হ্যান্ডেল পোস্ট নয়া বিতর্ক জন্ম দিল৷ এই কথাই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications